Jahirul Hasan
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

যারা কারিগরি শিক্ষাকে অ্যাভয়েড করে, তারা জাতির শত্রু

কারিগরি শিক্ষার সংকট, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যকার সমন্বয়হীনতা এবং দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্বে এই খাতের স্থবিরতা নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তরুণরা যখন বেকার ঘুরে বেড়াচ্ছে, তখন কারিগরি শিক্ষা সম্পন্ন করা যুবকদের কর্মসংস্থান নিশ্চিত রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, কারিগরি শিক্ষাকে যারা এড়িয়ে চলে, তারা মূলত ‘জাতির শত্রু’। অবিলম্বে প্রধানমন্ত্রীকে সরাসরি এই সংকটে হস্তক্ষেপ করে একটি যুগোপযোগী কারিগরি শিক্ষানীতি প্রণয়নের জোর দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ‘কারিগরি শিক্ষার সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক নোটিশে তিনি এ দাবি জানান।
কারিগরি শিক্ষার সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও নীতিগত সিদ্ধান্তের দাবি মনিরুল হক চৌধুরীর

সংশ্লিষ্ট মন্ত্রী ও নীতিনির্ধারকদের ভূমিকার সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন, এতদিন পর এসে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। অথচ মন্ত্রীদের তো নিয়মিতই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়, যা তাদের রুটিন দায়িত্বের মধ্যেই পড়ে।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কৌশল করে পূর্বের সরকারের আমলের বহু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মন্ত্রণালয়ের ঝগড়ার কারণে বাজেটের টাকা খরচ হলেও শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তরুণরা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন কারিগরি শিক্ষা সম্পন্ন করা যুবকদের কোনো বেকারত্ব নেই উল্লেখ করে তিনি একে বাঁচানোর আকুতি জানান।

এর আগে আলোচনার শুরুতে তিনি জানান, ২০১৩ সাল পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান তৈরি করা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং পরবর্তীতে হাইকোর্টের রায়ের পর স্বাস্থ্যবিষয়ক সমস্ত বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে যায়। শিক্ষা মন্ত্রণালয়ের বিশাল বাজেটের একটি বড় অংশ বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হলেও দেশের ২৩টি মন্ত্রণালয়ে কারিগরি প্রশিক্ষণ চললেও তা সুনির্দিষ্ট কোনো ছাতার নিচে বা সিনক্রোনাইজড নয়। 

শিক্ষামন্ত্রীও তার বক্তব্যে স্বীকার করেন যে, পৃথক ২৩টি মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সুসংহত কাঠামোর আওতায় আনা প্রয়োজন এবং তার একটি গবেষণাপত্রও এ বিষয়ে রয়েছে।

মন্ত্রীর এই বক্তব্যের জবাবে মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা নিয়ে আন্দোলনকারী হিসেবে ১৯৬২ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি জাতির শিক্ষার সঠিক সমাধান দেখতে পাননি। দুইবার স্বাধীন হওয়া এই দেশের শিক্ষাব্যবস্থা এখন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার লীলাভূমিতে পরিণত হয়েছে। 

মাদ্রাসাসহ সকল স্তরের শিক্ষায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করে একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবি জানিয়ে তিনি শিক্ষামন্ত্রী ও সরকারের উদ্দেশে বলেন, শিক্ষাকে বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ এই সংকট সমাধান করতে পারবেন না। তাই প্রধানমন্ত্রীর করজোড়ে হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষাকে বর্তমান বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে রয়েছে এবং পর্যায়ক্রমে তা সমাধান করা হবে। শেষে স্পিকার শিক্ষামন্ত্রীকে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবহিত করার পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

1

কাতারের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের বিকল্প হতে চায় তুরস্ক?

2

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

3

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

4

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

5

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

6

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

7

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ

8

সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে: হৃদয়

9

ভেদরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কম

10

রোনালদোর যেসব রেকর্ড শিগগিরই ভাঙছে না

11

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

12

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

13

পুতিনের সঙ্গে ফোনালাপ ঘিরে নর্ডিক দেশগুলোর মধ্যে মতবিরোধ

14

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন

15

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের বৈঠক

16

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

17

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

18

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

19

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

20