Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

একমাত্র মেসির ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’

কোপা ট্রফির ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতেই একটি বিশেষ নাম বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নজর কেড়েছে—বেয়ার লেভারকুসেন মিডফিল্ডার ইব্রাহিম মাজা।

বিশ্ব ফুটবল ভক্তদের আগেই আলজেরিয়ার এই ফুটবলার নজর কেড়েছেন লিওনেল মেসির। তাই তো সাবেক ব্যালন ডি’অর হিসেবে তাকে বর্ষসেরা তরুণ ফুটবলারের তালিকায় রেখেছিলেন তিনি এবং ভোটও দিয়েছেন।

কোপা ট্রফিতে ভোট দেন সাবেক ব্যালন ডি’অর জয়ীরা। তাদের অধিকাংশই ভোট দিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসিকে। মেসির ভোট পেয়েছেন তারাও, কিন্তু আড়ালে থাকা মাজাকে কেবল ভোট দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ইয়ামাল ও কুবারসির পর তিন নম্বরে তাকে রাখেন মেসি।

মেসির মতো গ্রেট ফুটবলারের ভোট পাওয়ায় আলোচনায় এসেছে মাজা। তাও আবার একমাত্র ভোট! কেমন লেগেছে সেই অনুভূতি? মাজা কিকার-এর কাছে স্বীকার করেছেন, শুরুতে মেসির ভোট পাওয়ার গুঞ্জনের পর তিনি চেষ্টা করেছেন আসন্ন ম্যাচগুলোর দিকে মনোযোগ রাখতে। তবে ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই তার ফোনে মেসেজের বন্যা বয়ে যায়। 

জার্মান প্রকাশনাকে তিনি বলেন, মেসির মতো একজন খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া তার জন্য ছিল বিরাট সম্মানের। তার চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

ভিএফবি স্টুটগার্টের কাছে ৪-২ গোলে হারের পর লেভারকুসেন তারকা বললেন, ‘আমি প্রথমে ম্যাচের দিকে মনোযোগ দিতে চেয়েছিলাম এবং আমার মন থেকে এটা সরিয়ে রাখতে চেষ্টা করছিলাম। তারপর অনেক মেসেজ এলো। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম খবরটা সত্যি নাকি মিথ্যা জানার জন্য। মেসির কাছ থেকে এটা আশা করিনি।’

তিনি বললেন, ‘আমি নিজেকে বিচলিত হতে না দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু বার্তা আমার কাছে আসতে শুরু করল। এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন খেলোয়াড়ের দ্বারা নির্বাচিত হওয়া এক বিরাট সম্মান।’

বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার জার্সিতে তারা মুখোমুখি হয়েছিলেন গ্রুপের প্রথম ম্যাচে। মাজা খেলেন ৮২ মিনিট, মেসি ৮০তম মিনিটে মাঠ ছাড়েন। আলজেরিয়া ম্যাচটি হেরে যায় ৩-০ গোলে। তারপর তারা জর্ডানকে হারায় এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২ এ উঠে সুইজারল্যান্ডের কাছে পরাজিত হয়।

চার ম্যাচেই মাজা শুরুর একাদশে ছিলেন। গোল কিংবা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি। তবে ক্লাব পর্যায়ে দারুণ ফর্মে মাজা। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে তিনি নিয়মিত খেলছেন। সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট। ২০২৫ এর গ্রীষ্মে তিনি বুন্দেসলিগা ক্লাবের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

1

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

2

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

3

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

4

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

5

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

6

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

7

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

8

বগুড়ায় ২ হাজার ৩০০ নারীকে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ

9

ইয়েমেনে সেনা অভিযান : ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহত

10

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

11

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

12

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ

13

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

14

নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

15

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

16

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

17

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

18

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

19

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

20