Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টুম্পা


শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে শরীয়তপুর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বি এম মোস্তারী টুম্পা বিএনপির রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর বাবা বিএম মহিউদ্দিন বাদল শরীয়তপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। ছাত্রজীবন থেকেই টুম্পা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

এদিকে টুম্পা শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বিএম মোস্তারী টুম্পা বলেন, আমাকে শরীয়তপুর জেলা ছাত্রদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ জননেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি জননেতা মো. সফিকুর রহমান কিরন এমপি ও সাংগঠনিক সম্পাদক জননেতা সাঈদ আহমেদ এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদার
এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর যে আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। দলের আদর্শকে ধারণ করে ছাত্রসমাজের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সক্রিয় ভূমিকা রাখবো। এ দায়িত্ব পালনে আমি সকল নেতা-কর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে’

1

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

2

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

3

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

4

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

5

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

6

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

7

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

8

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

9

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

10

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

11

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

12

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

13

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

14

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

15

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

16

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

17

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

18

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

19

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

20