Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরের পর আরও যা জিততে চান কেইন

ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে ব্যালন ডি’অর জয়ের পর এবার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান হ্যারি কেইন। পাশাপাশি ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা ঘোচানোও তার অন্যতম লক্ষ্য।

নিজের জন্ম শহর লন্ডনে সোমবার কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন কেইন। এর মধ্য দিয়ে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে বায়ার্ন জেতে লিগ ও কাপের শিরোপা। সেই সাফল্যের স্বীকৃতিই পেলেন তিনি ব্যালন ডি’অর জিতে। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, “এটাকে স্বপ্নপূরণ বলতে পারতাম, কিন্তু এটি আমার কল্পনারও বাইরে। অনুভূতিটা অবিশ্বাস্য।”

তিনি আরও বলেন, “ইংল্যান্ড ও আমাদের দেশের জন্য এটি অনেক বড় অর্জন। লন্ডনে অনুষ্ঠানটি হওয়া আমার জন্য শুভ লক্ষণ ছিল। এই পুরস্কার জিততে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। ইংল্যান্ডকে আবার ফুটবলবিশ্বের আলোচনায় ফিরিয়ে এনে এই ট্রফি হাতে নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

ইংল্যান্ড ও টটেনহ্যামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন। তবে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে তার দলীয় শিরোপার সংগ্রহ সীমাবদ্ধ থেকেছে জার্মানির ঘরোয়া প্রতিযোগিতায়।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নেয় বায়ার্ন। অন্যদিকে, ২০২১ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ও কেইনের জন্য ছিল বড় হতাশার।

তবে ৩৩ বছর বয়সেও ফুটবলের সবচেয়ে বড় শিরোপাগুলোর কয়েকটি জেতার সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। কেইন বলেন, “ফুটবরে আমার এখনো অনেক কিছু অর্জন করার বাকি। ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ইংল্যান্ডের হয়ে বড় কোনো শিরোপা জয়ই নিশ্চিতভাবে আমার প্রধান লক্ষ্য। আরও অনেক কিছু অর্জন করতে চাই।”

স্পেনের ইয়ামাল ও ফ্রান্সের অধিনায়ক এমবাপে কিশোর বয়সেই বিশ্বকাপ জিতেছেন। তাদের মতো অল্প বয়স থেকেই কেইনকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে বিবেচনা করা হয়নি।

টটেনহ্যাম মূল দলে সুযোগ দেওয়ার আগে তাকে চারবার ধারে লোয়ার বিভাগের ক্লাবে পাঠিয়েছিল। তবে ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন অভিজ্ঞতাগুলোই তাঁকে দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে সাফল্যের জন্য লড়াই করার প্রেরণা জুগিয়েছে।

কেইন বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে আমাকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সে সময় পেশাদার খেলোয়াড় হিসেবে এবং জীবনের নানা ক্ষেত্রে নিজেকে চিনতে শিখছিলাম।

“আমি নিজের উন্নতির উপায় খুঁজেছি। এমনকি হয়তো আমার চেয়ে বেশি প্রতিভাবান খেলোয়াড়দেরও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি।

“আমার মনে হয়, সেই অভিজ্ঞতাগুলো একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাকে গড়ে তুলেছে। আমি কখনোই কোনো অর্জনকে সহজভাবে নিই না। কারণ আমি জানি, সব সময় আমার মতো কেউ না কেউ কিংবা আমার চেয়ে কম বয়সী কোনো খেলোয়াড় আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে, সেটা ইংল্যান্ড দলে হোক বা বায়ার্নে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

1

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

2

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

3

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

4

নতুন স্পন্সর থেকে কত টাকা পাচ্ছে বিসিবি?

5

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

6

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

7

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

8

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

9

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

10

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

11

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

12

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

13

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

14

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

15

হুথিদের হামলার জেরে রিয়াদে ফ্লাইট বাতিল দুই ভারতীয় বিমান সংস

16

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

17

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

18

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

19

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

20