Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তা হবে আরব দলগুলোর জন্য উল্লেখযোগ্য সাফল্য। একই সঙ্গে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের ভোটদানের হারও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আরব নাগরিকদের মধ্যে ভোটদানের হার প্রায় ৮০ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে ১৯৯৯ সালের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম জোট সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে। ভোট গণনার এক-তৃতীয়াংশের বেশি সম্পন্ন হওয়ার পর জয়েন্ট লিস্টের প্রাপ্ত ভোটের হার ছিল ৯ শতাংশের বেশি। তবে গণনা এখনো শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট। সরকার গঠনের হিসাব-নিকাশে আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস আশা করছেন, চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে। চ্যানেল ১২-কে তিনি বলেন, বর্তমান আসনসংখ্যার হিসাবে সরকার গঠনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। নির্বাচনের আগে ও পরেও দুই প্রধান রাজনৈতিক শিবির তাঁর দলটির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি।

বর্তমানে নেসেটে রা’আমের পাঁচটি আসন রয়েছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে ক্ষমতায় থাকা জোট সরকারেও অংশ নিয়েছিল দলটি।

ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস আল-জাজিরাকে বলেন, আরব দলগুলোকে বাইরে রেখে সরকার গঠন করা গাদি আইজেনকোটের মতো বিরোধী নেতাদের জন্য কঠিন হতে পারে।

নির্বাচনি প্রচারের সময় কয়েকটি দল আরব দলগুলোর সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলে তাদের সেই অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে।

পিঙ্কাসের মতে, আরব নাগরিকদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। কেবল নির্বাচনে ভোটের প্রয়োজন হলেই তাদের সমর্থন চাওয়ার রাজনীতিরও মূল্য দিতে হবে।

তবে আরব দলগুলোর দাবির সঙ্গে ইহুদি নেতৃত্বাধীন জোট সরকারের নীতিগত অবস্থানের বিরোধ দেখা দিতে পারে। এতে সরকার গঠন নিয়ে আলোচনা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

1

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

3

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

4

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

5

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোর

6

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

7

ইইউতে ব্রিটেনের ফেরার সম্ভাবনাকে স্বাগত জানাল ফ্রান্স

8

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

9

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

10

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, দিলেন যেসব নির্দ

11

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

12

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

13

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

14

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের শিরোপা জিতলো ভারত

15

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

16

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

17

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

18

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

19

ভিন্নমত দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহারের শঙ্কা পাকিস্তানে,

20