Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষকের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাজহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।

জিডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ তাঁর নাম ও ছবি ব্যবহার করে ‘Yousf From BRUR’ নামে একটি ফেসবুক আইডি খোলার বিষয়টি দেখতে পান। আইডিটিতে তাঁর বিভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

জিডিতে শিক্ষক মোঃ ইউসুফ অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই নাম ও ছবি ব্যবহার করে ওই ফেসবুক আইডি খোলা হয়েছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ ঘটনায় তিনি গত ১৫ আগস্ট ২০২৬ তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ভুয়া আইডি পরিচালনাকারী ব্যক্তির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তাজহাট থানার জিডি অনুযায়ী, বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

1

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

2

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

3

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

4

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

5

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

6

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

7

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

8

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

9

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

10

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

11

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

12

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

13

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

14

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

15

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

16

দেবের পথ ধরলেন শুভশ্রী!

17

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

18

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

19

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

20