Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন


ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিবাদকারীদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।’

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা শান্ত হোন। আপনাদের মধ্যে যারা কথা বলতে চান, এখানে এসে কথা বলুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, এখানে এসে দিন।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে পরে বক্তব্য দেন এনসিপির আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা এখানে শহীদ পরিবার এবং আহত পরিবারদের জন্য এসেছি। সবাই শান্ত থাকবো।’

তাদের বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উপস্থিতদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের আবহ বিরাজ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

1

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

2

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

3

১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম

4

মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

5

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

6

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

7

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

8

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

9

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

10

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

11

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

12

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

13

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

14

আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

15

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

16

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

17

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

18

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

19

হরমুজে ইরানের মাইনের আঘাতে দুই সুপার ট্যাংকারে আগুন

20