Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ ‘উচ্ছৃঙ্খল’ পরীমনি

সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ফোন কেড়ে নেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট ঘিরে বিতর্কের জেরে চট্টগ্রামে অনুষ্ঠেয় চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ, বয়কট ও প্রতিহতের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পরীমনির একটি পোস্ট নতুন করে সমালোচনার জন্ম দেয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। কাকে উদ্দেশ করে সেটি লেখা, তা স্পষ্ট না হলেও এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে হাজার হাজার রিয়্যাকশন পড়ে। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। কিন্তু অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

আদালতকেন্দ্রিক বিতর্কে পরীমনির নাম জড়ানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজন ভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেছিলেন তিনি। একই সময় ক্যামেরার সামনে আপত্তিকর হাতের ভঙ্গিও করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সে সময় সংবাদমাধ্যমে উঠে আসে।

সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এবার চট্টগ্রামের একটি ফ্যাশন আয়োজনের অতিথি তালিকা থেকে বাদ পড়লেন এই চিত্রনায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাই

1

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

2

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

3

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

4

বিসিবির নতুন টুর্নামেন্টের নিলামে ক্রিকেটাররা কে কোন ক্যাটাগ

5

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

6

এমবাপের অভাব পূরণ করছে অলিসে : জিদান

7

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

8

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

9

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

10

যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়ে

11

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

12

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

13

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের

14

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

15

ইয়ামালের ওপর ‘হামলা’ করায় চার ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ান ফুটবলার

16

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

17

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

18

পোশাক শিল্পে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়

19

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

20