Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বেরোবি  প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন বঞ্চিত কর্মচারীরা আজ ২য় দিনের মতো প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

গতকাল (৭অক্টোবর)  থেকে শুরু হওয়া এই আন্দোলন প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বলে আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন।


শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি সহায়তা করা সত্ত্বেও নিজেরা সবচেয়ে বেশি বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত কর্মচারীদের প্রতিনিধি এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মাহফুজার রহমান বলেন, "আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। গত দুই বছর ধরে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। বারবার মাননীয় উপাচার্য ও রেজিস্ট্রার মহোদয়ের সাথে দেখা করেও যখন যৌক্তিক কোনো আশ্বাস পাইনি, তখন নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।"
কর্মচারীদের অভিযোগ, যোগ্যতা ও প্রশাসনের সকল শর্ত পূরণ করার পরও দীর্ঘ ১০ বছর বা তারও বেশি সময় ধরে অনেকের পদোন্নতি আটকে আছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আখতার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সারাক্ষণ শিক্ষার্থী ও শিক্ষকদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। শিক্ষা কার্যক্রমে কর্মচারীরাই সবচেয়ে বেশি সহায়তা করে। অথচ আমরাই সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত ও অবহেলিত।
আন্দোলনে অংশ নেওয়া আরেক কর্মচারী মনোয়ার হোসেন উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় উপাচার্য মহোদয় অনেক ভালো মানুষ।উনি আমাদের অভিভাবক। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শর্ত পূরণ করার পরও কোন অদৃশ্য কারণে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, তা আমরা জানি না। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, অবিলম্বে আমাদের আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করে এই সংকটের সমাধান করুন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ইউজিসি থেকে সংবিধি করতে বলেছেন। সেটির জন্য কমিটি হয়েছে। এই কমিটি নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি পাস হলে তারা পদোন্নতি পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

1

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

2

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

3

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

4

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

5

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

6

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখ

7

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

8

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক

9

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

10

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

11

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

12

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

13

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

14

বিসিবির নতুন টুর্নামেন্টের খেলা ফিরছে খুলনা ও বরিশালে

15

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

16

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

17

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

18

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

19

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

20