Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মানুষের কাল্পনিক ধারণা, অহেতুক বিচারপ্রবণতা এবং কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। যেখানে ফুটে উঠেছে কাছের মানুষদের ভণ্ডামি, ভুল ধারণা এবং মানুষের কটূক্তিতে মন ভেঙে যাওয়ার কষ্ট। তবে পাশাপাশি নিজের মূল্য ধরে রাখার ও শক্ত থাকার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’

কাছের মানুষদের থেকে পাওয়া আঘাতের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে। কখনো কখনো এই মানুষগুলো তারাই যাদের একসময় ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা আপনার প্রাক্তন সঙ্গী।’

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার
সাদিয়া জাহান প্রভা 
আপনজনদের এমন আচরণে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারে, তা স্বীকার করে অভিনেত্রী যোগ করেন, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় জানিয়ে প্রভা তার অনুরাগী ও পাঠকদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

1

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

2

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

3

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

4

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

5

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

6

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

7

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

8

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

9

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

10

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

11

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

12

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

13

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

14

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

15

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

16

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

17

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

18

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

19

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

20