Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রে দাঁতভাঙা জবাব দিতে চাই : প্রধানমন্ত্রী

দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও আমরা এর দাঁতভাঙা জবাব দিতে চাই।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের মতো এখনও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। আবার তারা ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও আমরা এর দাঁতভাঙা জবাব দিতে চাই। আজকে ৭ নভেম্বরের বিপ্লব র‌্যালী হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের দিন, আজকের এই র‌্যালী হোক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার দিন। 

প্রধানমন্ত্রী বলেন, যে গণতন্ত্রকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছে। সেই গণতন্ত্রকে রক্ষার দিন হোক আজকের এই ৭ নভেম্বর। বাংলাদেশের সব গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, সবগুলোর জবাব আমরা এক এক করে দেব।

তিনি বলেন, ৭ নভেম্বর হচ্ছে, জাতীয় ঐক্যের দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা দিন, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার দিন। কোনো ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী স্লোগান ধরে বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’ আসুন আমরা আমাদের বিপ্লব শুরু করি আজ।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, বাংলাদেশের ছাত্রজনতা শুধুমাত্র স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিনিয়ে আনেনি। দেশের মানুষরা স্বৈরাচার-ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছেন। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষের অংশগ্রহণে আন্দোলনের মধ্য দিয়ে একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে।

তারেক রহমান বলেন, যে দেশের মানুষ ১৯৭১ ঘটাতে পারে, যে দেশের মানুষ ১৯৭৫ সিপাহি-জনতার বিপ্লব ঘটাতে পারে, যে দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটাতে পারে সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

এ সময়ে মঞ্চে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

1

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

2

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

3

ভারতের সেবা খাতে চার মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

4

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

5

ভেদরগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কম

6

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

7

আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকা

8

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

9

আজারবাইজান-জর্জিয়ায় ইরানি ফ্লাইট চলাচল বন্ধ

10

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

11

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

12

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

13

ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের

14

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

15

৬৫ বছর বয়সে নামলেন মাঠে, করলেন গোল!

16

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

17

‘এমন সুযোগ-সুবিধা পেলে আমার ক্যারিয়ারটাও অন্যরকম হতে পারতো’

18

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

19

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

20