Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটেও যেন নিজেদের নামটা নতুন করে লিখছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়ল ইউরোপের দেশটি।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্পেন। আর এই জয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে তারা।

ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে আয়োজক ফিনল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে ফিনল্যান্ড। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় স্পেন।

তবে জয় ছাপিয়ে আলোচনায় এসেছে স্পেনের অপরাজিত থাকার রেকর্ড। তিন বছর আগে আইল অব ম্যানকে হারিয়ে যে জয়যাত্রা শুরু হয়েছিল, ফিনল্যান্ডের বিপক্ষে সেটিই গড়াল টানা ২১ ম্যাচে। এই সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও গ্রিসের মতো দলকেও হারিয়েছে তারা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত রিকি পন্টিংয়ের দল টানা ১৭টি ওয়ানডে জিতেছিল। এরপর বিশ্বকাপ জয়ের পর টানা তিনটি টেস্ট জেতে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল তারা। এবার সেই রেকর্ড পেছনে ফেলল স্পেন।

মজার ব্যাপার, শুধু আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডই নয়—টানা সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ডও স্পেনের। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছিল তারা। এরপর সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২১-এ।

২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাওয়া স্পেন এখন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম সফল দল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫০টি টি-টোয়েন্টি খেলেছে তারা, জয় পেয়েছে ৪১টিতে, হার মাত্র ৮টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

1

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

2

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

3

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

4

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

5

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

6

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

7

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

8

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

9

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

10

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

11

নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন

12

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

13

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

14

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

15

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

16

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

17

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

18

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

19

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

20