Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়।

খলিলুর রহমান নেপালে আঘাত হানা ধ্বংসাত্মক আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

ঘটনাটিকে একটি `ভয়াবহ ট্র্যাজেডি` হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। 

তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি; তবে এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে তিনি নেপাল সরকারের সহায়তা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের সরকার ও জনগণের পাশে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নেপালের প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপালি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে এবং পরিস্থিতি পুরোপুরি পর্যালোচনা করার পর কোনো সহায়তার প্রয়োজন হলে তারা আমাদের সুনির্দিষ্ট চাহিদার কথা জানাবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

1

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

2

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

3

হুথির হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির, জানাল বিমান ধ

4

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

5

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

6

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

7

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

8

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

9

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

10

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

11

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

12

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

13

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

14

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

15

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

16

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

17

রোনালদোকে নিয়ে গুজব

18

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

19

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

20