Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল ব্যালন ডি’অরের মঞ্চেও। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন ভোজিনিহা। পুরুষ বিভাগে মোট ১০ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে ভোজিনিয়ার পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে আলাদা করে আলোচনায় এনেছে। দেশের হয়ে বড় মঞ্চে তার নৈপুণ্য এবার তাকে এনে দিয়েছে ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি।

তালিকায় জায়গা হয়নি গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। তবে আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। রায়ার মনোনয়নের পেছনে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান বড় কারণ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আছেন তালিকায়।

পুরুষ বিভাগের ১০ মনোনীত গোলরক্ষক হলেন ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন) ও ভোজিনহা (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।

নারী বিভাগেও পাঁচ গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। গতবারের ইয়াশিন ট্রফিজয়ী হানা হ্যাম্পটন এবারও মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে তালিকায় আছেন জার্মানির অ্যান-কাটরিন বার্গার, স্পেনের কাটা কোল, ব্রাজিলের লোরেনা ও জাপানের আয়াকা ইয়ামাশিতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

1

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

2

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

3

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

4

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

5

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

6

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

7

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

8

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

9

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

10

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

11

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

12

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

13

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

14

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

15

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

16

সিপিএলে দল পেলেন মিরাজ

17

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

18

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

19

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

20