Jahirul Hasan
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাপক কর্মসূচি সত্ত্বেও পাকিস্তানে নির্মূল হচ্ছে না পোলিও

তিন দশক ধরে প্রচারণা, বিপুল অর্থায়ন ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করেও পোলিও নির্মূল করতে পারেনি পাকিস্তান। দেশটিতে চলতি বছর এ পর্যন্ত নয়জনের শরীরে পোলিও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাহীনতা, টিকা নিয়ে ভুল ধারণা ও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের অনাস্থা এ রোগ নির্মূলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সর্বশেষ গত ৬ নভেম্বর খাইবার জেলার সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়। এটি চলতি বছরের নবম রোগী। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশেই শনাক্ত হয়েছে সাতজন।

পাকিস্তানে পোলিও নির্মূলের জন্য দীর্ঘদিন ধরে ব্যাপক কর্মসূচি চালানো হচ্ছে। এ কাজে চার লাখের বেশি মাঠকর্মী নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিপুল অর্থ সহায়তা দিয়েছে। এরপরও দেশটি এ রোগ নির্মূল করতে পারেনি।

পোলিও নির্মূলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং দুর্গম এলাকায় টিকাদান কর্মীদের পৌঁছাতে না পারার মতো সমস্যা রয়েছে। পাশাপাশি টিকা নিয়ে ভুল তথ্য ও ধর্মীয় ভ্রান্ত ধারণার কারণে অনেক পরিবার শিশুদের টিকা দিতে চায় না। তবে বিশেষজ্ঞদের মতে, এসব কারণের বাইরেও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থার অভাব বড় ভূমিকা রাখছে।

পাকিস্তানের অনেক সুবিধাবঞ্চিত এলাকায় পোলিও টিকাদান কর্মসূচিই রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার সঙ্গে মানুষের নিয়মিত যোগাযোগের অন্যতম মাধ্যম। টিকাদান কর্মীরা বছরে একাধিকবার বাড়িতে গেলেও এসব এলাকার অনেক পরিবার নিয়মিত টিকা, মাতৃস্বাস্থ্যসেবা, কার্যকর স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। ফলে রাষ্ট্রকে শুধু পোলিও টিকা দেওয়ার সময়ই দেখা যায়, অন্য প্রয়োজনের সময় পাওয়া যায় না।

বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন দাবি আদায়ের জন্য পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘটনা ঘটেছে। এসব বর্জনের পেছনে অনেক ক্ষেত্রে টিকা নিয়ে ভুল ধারণা নয়, বরং বিদ্যুৎ, রাস্তাঘাট, কর্মসংস্থান ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধার অভাব কাজ করেছে।

২০২৩ সালের ডিসেম্বরের ব্রিটিশ মেডিকেল জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওই বছরের দক্ষিণ খাইবার পাখতুনখাওয়ায় উপজাতীয় জিরগাগুলো ৬৭৭টি পোলিও টিকাদান কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের সঙ্গে বিদ্যুৎ, রাস্তা ও জীবিকার মতো বিভিন্ন দাবি জড়িত ছিল। পাকিস্তানের পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে অনেক সম্প্রদায় টিকাদান কর্মসূচি বর্জনকে চাপ তৈরির উপায় হিসেবে ব্যবহার করছে।

টিকাদান কর্মসূচির মাঠপর্যায়ের ব্যবস্থাপনাতেও দুর্বলতা রয়েছে। নারী টিকাদানকারীর সংকট, কর্মীদের ঘন ঘন পরিবর্তন এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের বোঝানো যাচ্ছে না, কেন শিশুদের বারবার পোলিও টিকা দিতে হয়। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিদেরও যথেষ্ট কাজে লাগানো হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, শুধু টিকাদান কর্মসূচি বাড়িয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিয়মিত টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় টিকা ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, যাতে পোলিও কর্মসূচির পাশাপাশি শিশুরা অন্যান্য স্বাস্থ্যসেবাও পায়।

এ ছাড়া পোলিও কর্মসূচির জন্য গড়ে ওঠা বিশেষ ব্যবস্থাপনা ও অর্থায়নের সঙ্গে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলোর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকেরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের নাগরিক সমস্যাগুলো সমাধানের ব্যবস্থাও করতে হবে। তা না হলে টিকাদান কর্মসূচি বর্জন করে দাবি আদায়ের প্রবণতা বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, পোলিও নির্মূল করতে হলে শুধু শিশুদের কাছে টিকা পৌঁছে দিলেই হবে না, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি পরিবারগুলোর আস্থাও তৈরি করতে হবে। নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে টিকাদান কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং পোলিও নির্মূলের পথ সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

1

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

2

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

3

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

4

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

5

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

6

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

7

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

8

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

9

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

10

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

11

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

12

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

13

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

14

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

15

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

16

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিলে

17

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

18

গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় বিমান অভিযান জর্ডানের, ৭

19

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

20