Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সেশনজটসহ নানা অ্যাকাডেমিক জটিলতার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) মাইগ্রেশনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীর একাংশ। এসময় মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী রাস্তায় অবস্থান করেন তারা।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা তিতুমীর চাই, সেশনজটের মুক্তি, সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।

তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের আন্দোলনকারী উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ঢাবির অধীনে ভর্তি হয়েছি এবং সেখান থেকেই অনার্স শেষ করতে চায়। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিলে সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় কীভাবে ২০২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট দেবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমরা নিতে চাই না।

এদিকে, ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনলাইনে ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে আন্দোলনে নেমেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীর একাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

1

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

2

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

3

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

4

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

5

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

6

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

7

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

8

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

9

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

10

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

11

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

12

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

13

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

14

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

15

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

16

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

17

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

18

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

19

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

20