Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধে পরাজিত হয়ে শত্রু এখন পরিচয় ও অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: আইআরজিসি

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুহেব্বি বলেছেন, সামরিক ক্ষেত্রে পরাজয়ের পর শত্রু এখন পরিচয় ও সাংস্কৃতিক সত্তাকে লক্ষ্য করে যুদ্ধ শুরু করেছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয় পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মুহেব্বি বাসিজের শিক্ষার্থীদের এক সমাবেশে বক্তব্য দেন।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মনে রাখা উচিত, ইসরায়েলি সরকার তাদেরও সহ্য করবে না এবং একসময় তাদের দিকেও অগ্রসর হবে। জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের ফলে আমরা অস্তিত্ব রক্ষার যুদ্ধের পর্যায় অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছি, আর সেটি হলো পরিচয় ও সত্তার বিরুদ্ধে যুদ্ধ।

তিনি আরও বলেন, আমাদের অস্তিত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ধ্বংস করতে ব্যর্থ হয়ে শত্রু এখন পরিচয়বিনাশী যুদ্ধের পথ বেছে নিয়েছে। পরিচয়বিনাশী যুদ্ধের অর্থ হলো, শত্রু আমাদের নিজস্ব পরিচয় মুছে ফেলতে চায়। তারা সুযোগ পেলে আমাদের কাছ থেকে আমাদের ধর্মও কেড়ে নেবে।

আইআরজিসির মুখপাত্র উল্লেখ করেন, এই যুদ্ধে শত্রু প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের শক্তির একটি সমন্বিত বলয় গড়ে তুলেছিল। তাদের এই শক্তিকে আপাতদৃষ্টিতে দুর্ভেদ্য মনে হতো, কারণ এর প্রতিটি অংশ একে অপরকে সহায়তা করতো। এতো বিপুল সামরিক সরঞ্জাম এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কীভাবে আমাদের বিরুদ্ধে ৪০ দিনের বেশি টিকে থাকতে পারল না? তবে বলতে হবে, ২৫ দিনের বেশি নয়। কারণ, যুদ্ধের ২৫তম দিন থেকেই তারা অন্য দেশগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগানোর চেষ্টা শুরু করে।

ব্রিগেডিয়ার জেনারেল মুহেব্বি আরও বলেন, রমজান যুদ্ধ আমাদের জন্য বেশ কিছু অর্জন নিয়ে এসেছে। এসব অর্জনের কিছু ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে, আর কিছু এখনো প্রকাশ পায়নি। রমজান যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো বিজয়। আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করেছি এবং কৌশলগত পর্যায়ে সেই বিজয় সুসংহত করেছি। আমরা দুটি পর্যায়ে বিজয় অর্জন করেছি- একটি রণকৌশলগত পর্যায়ে এবং অন্যটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক পর্যায়ে।

আইআরজিসির মুখপাত্র বলেন, রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই শত্রু পরাজয়ের মুখে পড়েছে। তবে নিজেদের অর্জন দেখানোর জন্য তারা নতুন করে সামরিক তৎপরতা চালাতে পারে। সামরিক দিক থেকে আমরা কোনো সম্ভাবনাকেই নিছক সম্ভাবনা হিসেবে বিবেচনা করি না। সব সম্ভাবনাকেই শতভাগ হুমকি হিসেবে ধরে নিই। এ কারণেই শত্রুর মোকাবিলায় আমরা শতভাগ প্রস্তুতি বজায় রেখেছি।- পার্সটুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট

1

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

2

সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধান

3

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

4

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

5

ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

6

উপকূল অতিক্রম করল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দুর্বল হওয়ার

7

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

8

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আইসিইউতে গুরুতর আহত সৌ

9

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

10

মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি

11

হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে গেলেন প্রধানমন্ত্

12

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

13

আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন

14

৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড

15

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

16

গৃহবন্দি করা হলো প্যারাগুয়ের প্রেসিডেন্টকে

17

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

18

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

19

গ্রিসের উপকূলে নৌকা থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

20