Jahirul Hasan
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে দলের কেউ কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা চাঁদাবাজি করলেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জরিপ এবং শিক্ষার্থীদের সহায়তা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা পেতে কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে টাকা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার কথাও বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি বড় প্রকল্প। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এই প্রকল্পে যেন কেউ অনিয়ম করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের ঘর নেই, যারা ছাপড়া ঘরে বসবাস করেন, তাদের দিয়ে তালিকা শুরু করতে হবে। কিন্তু তথ্য সংগ্রহকারীদের কেউ কেউ যার ঘরবাড়ি আছে, বসার সুযোগ আছে, তাদের বাড়িতে গিয়ে চা-নাস্তা খেয়ে আগে নাম লিখেছেন এমন অভিযোগ রয়েছে। এ ধরনের স্বজনপ্রীতি কোনোভাবেই করা যাবে না।’

তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে তিনি বলেন, ‘কেউ যদি অনিয়ম করেন, তাদের রেহাই দেওয়া হবে না। প্রয়োজনে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি করবেন না। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তাকেও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘কারও কাছে যদি কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি করা হয় বা চাঁদাবাজির ঘটনা ঘটে, তাহলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা আমাকে সরাসরি জানাবেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, অতীতে দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন সরকারি সুবিধা বণ্টনে প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে। সুবিধাভোগীদের প্রকৃত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা তৈরি করতে হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুগ যুগ ধরে আমরা দেখে আসছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে কম। তাদের জীবনযাত্রায় নানা ধরনের সংকট রয়েছে। পানীয় জল, রাস্তাঘাট ও শিক্ষার ক্ষেত্রেও তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে বারবার তাদের জন্য কিছু করার অনুরোধ করেছি। তাদের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ বা সহায়তার তালিকা তৈরিতেও কোনো ধরনের অনিয়ম করা যাবে না। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, বজ্রপাতে নিহতদের পরিবারসহ বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে সর্বকালের সেরা মনে করেন না কোহলি

1

ইসরায়েল-পাকিস্তানকে সহায়তা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর

2

অমাবস্যার অন্ধকারকে কাজে লাগিয়ে ইরানে হামলার ছক, কঠোর বার্তা

3

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

4

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

5

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

6

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

7

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

8

চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনাল

9

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

10

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

11

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

12

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

13

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

14

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

15

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

16

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

17

হুতির হামলা: সৌদির পাশে থাকার অঙ্গীকার এরদোয়ানের

18

নেদারল্যান্ডসের দায়িত্ব নিতে পাকিস্তানের কোচিং ছাড়ছেন নফকে

19

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চা

20