Jahirul Hasan
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ’


২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ–সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরে স্পেনের বিপক্ষে ফাইনালের পর লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে বর্ণবাদ এবং লিওনেল মেসিদের পক্ষে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক সমালোচনা হয়। সেই প্রেক্ষাপটেই মুখ খুলেছেন মিলেই, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে কে? ব্রাজিল সরকার। মোট অর্থায়নের ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। আর তারাই আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশ দেয়!’

তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি মিলেই। তার দাবি, ‘এই প্রচারণা মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি দ্বারা অর্থায়িত হয়েছে। কারা তারা? তারা হলো প্রগতিশীল নেতা, যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চায় না।’

বিশ্বকাপ ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও সেখানে যাননি মিলেই। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে না গিয়ে তিনি বুয়েনস আইরেসে নিজের সরকারি বাসভবন অলিভোস থেকেই ম্যাচ দেখেন। ফাইনালের আগে স্থানীয় একটি রেডিও স্টেশনকে তিনি বলেছিলেন, ‘কোনোভাবেই না। আমি অলিভোস থেকেই সব ম্যাচ দেখা চালিয়ে যাব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোকিল নয়, সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন : কনকচাঁপা

1

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

2

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

3

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

4

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

5

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

6

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

7

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

8

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

9

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

10

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

11

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

12

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

13

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

14

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

15

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

16

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

17

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

18

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

19

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

20