Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নাবাতিয়েহ জেলার আনসার শহরতলিতে একটি বাড়িতে হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটিতে কয়েকটি বাস্তুচ্যুত পরিবার বসবাস করছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনাদের ওপর আগের একটি হামলার জবাবে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এরপর দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরেও হামলা চালানো হয়। এতে দুজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আনসারে একটি পুরো পরিবার নিহত হওয়ার ঘটনায় হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি যুদ্ধবিরতি কাঠামোর বারবার লঙ্ঘনেরও নিন্দা জানান।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, নিহত বেসামরিক ব্যক্তিরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না। তিনি ইসরায়েলকে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলি নাগরিক ও দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনরত সেনাদের জন্য হুমকি তৈরি করে এমন সব হুমকি তারা দূর করতে থাকবে।

সূত্র: বিবিসি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

1

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

2

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

3

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

4

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

5

মিরাজের অনন্য কীর্তি

6

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

7

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

8

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

9

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

10

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

11

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

12

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

13

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

14

ভারতে অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার নারী

15

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

16

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

17

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

18

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

19

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

20