Jahirul Hasan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ


আগামী আগস্ট ও সেপ্টেম্বর, এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে ছুটি থাকবে আরও ৬ দিন।

আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকায় মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ মাসে ক্লাস চলবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন এবং শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত বার্ষিক ছুটির বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাঘ দিবস আজ

1

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

2

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

3

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

4

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

5

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

6

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

7

প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

8

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

9

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

10

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফুটবলে জনপ্রিয়তার জোয়ার

11

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

12

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

13

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

14

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

15

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

16

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

17

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

18

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্

19

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

20