Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্স দলে জিদানের চার চমক

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম স্কোয়াড ঘোষণা হতে এখনো প্রায় এক সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে সম্ভাব্য দলে উঠে এসেছে বেশ কয়েকটি চমকপ্রদ নাম। চার ফুটবলার প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সামনে উয়েফা নেশনস লিগে ফ্রান্সের চারটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৯ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের মাটিতে।

সাবেক কোচ দিদিয়ের দেশমের রেখে যাওয়া কাঠামোতে বড় পরিবর্তন না এনে দল সাজানোর পরিকল্পনা রয়েছে জিদানের। তবে সম্ভাব্য স্কোয়াডে নতুন মুখের উপস্থিতি তার পরিকল্পনায় পরিবর্তনের আভাস দিচ্ছে।

প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক দলে জায়গা পেতে যাচ্ছেন রেনের ফরোয়ার্ড এস্তেবান লেপল। গত মৌসুমে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। ২১ গোল করে মৌসুম শেষ করার পর চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছেন তিনি। তিন ম্যাচে করেছেন তিন গোল।

ফরাসি লিগে লেপলের পারফরম্যান্স নজর কাড়লেও ইউরোপীয় ফুটবলে তার অভিজ্ঞতা এখনো সীমিত। চলতি মৌসুমেই রেনের হয়ে ইউরোপা লিগে প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

নতুন মুখের তালিকায় রয়েছেন পাবলো পাগিসও। রেনের একাডেমি থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এই বাঁ প্রান্তের খেলোয়াড় গত মৌসুমে লোরিয়াঁর হয়ে লিগে ১০ গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন। গ্রীষ্মের দলবদলে প্যারিস এফসিতে যোগ দেওয়ার পর সেখানেও দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।

লিগে তার সাম্প্রতিক পারফরম্যান্সও নজর কেড়েছে। অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাগিসের অ্যাসিস্ট থেকেই গোল পায় প্যারিস এফসি এবং ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয় তারা।

তৃতীয় নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন লঁসের ডিফেন্ডার ইসমাইলো গ্যানিও। মাত্র ২১ বছর বয়সেই ফরাসি লিগে নিজেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এর আগে বুরকিনা ফাসোর হয়ে একটি ম্যাচ খেললেও সম্প্রতি জাতীয় দল পরিবর্তন করে ফ্রান্সের যুব দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন গ্যানিও।

ফ্রান্সের রক্ষণভাগে প্রতিযোগিতা অবশ্য বেশ কঠিন। তবে চ্যাম্পিয়নস লিগে নিজের সামর্থ্য দেখাতে পারলে দ্রুতই মূল জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে গ্যানিওর।

সম্ভাব্য নতুন মুখের তালিকায় সর্বশেষ নাম অ্যান্ডি দিয়ুফের। ইন্টার মিলানের হয়ে মৌসুমের শুরু থেকেই ভালো পারফর্ম করা এই ডান প্রান্তের খেলোয়াড়ও প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পথে রয়েছেন।

জিদানের প্রথম স্কোয়াডে এই চার নতুন মুখ শেষ পর্যন্ত জায়গা পান কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে তাদের সম্ভাব্য অন্তর্ভুক্তি থেকেই বোঝা যাচ্ছে, ফ্রান্সের দায়িত্ব নিয়ে নতুন কোচ তরুণ ও ছন্দে থাকা খেলোয়াড়দের দিকেও নজর দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

1

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

2

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

3

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

4

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

5

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

6

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

7

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

8

ভারতের কাছ থেকে কঠিন শিক্ষা, নিজের ভুল কি স্বীকার করবেন ট্রা

9

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

10

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

11

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

12

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

13

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

14

ট্রাম্পের মেরিন সেনা মোতায়েন জটিল করছে কূটনৈতিক প্রচেষ্টা: ব

15

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

16

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

17

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

18

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

19

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

20