Jahirul Hasan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে


যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিফাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে এ সিদ্ধান্তকে ‘ভুল’ বলে স্বীকার করার আহ্বান জানিয়েছেন এনএফএফ সভাপতি লিস ক্লাভেনেস।

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাভেনেস জানান, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি তিনি এনএফএফের বোর্ড সভায় তুলবেন। পাশাপাশি এ ঘটনায় নৈতিকতা (এথিকস) লঙ্ঘনের অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন বালোগুন। তবে পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় তিনি বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে খেলতে পারেন।

এই সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনোর মধ্যে ফোনালাপ হয়েছিল। পরে ট্রাম্প প্রকাশ্যে ফিফার সিদ্ধান্তের প্রশংসা করেন। যদিও ইনফান্তিনো দাবি করে আসছেন, ফিফার বিচারিক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করে।

তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্লাভেনেস। তাঁর ভাষ্য, নিয়ম ইচ্ছেমতো পরিবর্তন করা ফুটবলের জন্য বিপজ্জনক নজির তৈরি করে এবং এতে খেলাটির মৌলিক নীতিই প্রশ্নের মুখে পড়ে।

তিনি আরও বলেন, বাইরের প্রভাবের কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ফিফার নেতৃত্বের উচিত বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করা এবং স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া।

ক্লাভেনেসের মতে, রাষ্ট্রনেতাদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে ভবিষ্যতে ফুটবলের স্বাধীনতা আরও ঝুঁকির মুখে পড়বে। এতে আন্তর্জাতিক ফুটবলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইএসপিএন ও দ্য টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল কামালি একাই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়েও প্রশ্ন তুলেছেন ক্লাভেনেস। তাঁর মতে, এমন সংবেদনশীল সিদ্ধান্ত একজনের বদলে একাধিক সদস্যের মাধ্যমে নেওয়া উচিত ছিল।

তিনি জানান, বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার সুযোগ নেই এবং ফুটবল অঙ্গনের অনেকেই এতে উদ্বিগ্ন। তাই বোর্ড সভায় আনুষ্ঠানিক অভিযোগের বিষয়টি উত্থাপন করা হবে।

এ ছাড়া ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার ঘটনাকে ঘিরে আগে থেকেই যে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তার সঙ্গে বালোগুন ইস্যুটিও যুক্ত করার পরিকল্পনা করছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

এর আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-তেও অভিযোগ জমা পড়ে। নরওয়ে ফুটবল ফেডারেশনও গত মাসে ফিফার এথিকস কমিটিকে চিঠি দিয়ে সেই অভিযোগ বিবেচনার আহ্বান জানিয়েছিল।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

1

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

2

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

3

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

4

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

5

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

6

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

7

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

8

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

9

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

10

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

11

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

13

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

14

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

15

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

16

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

17

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

18

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

19

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

20