Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল-১৩-এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে এবং তা অনুমোদনও পেয়েছে। এখন শুধু হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল-১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবেই তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

1

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

2

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

3

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

4

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

5

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

6

চিকাজানি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

7

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

8

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

9

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

10

ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প, হরমুজ প্রণালিতে জ্ব

11

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

12

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

13

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

14

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প

15

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্

16

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

17

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

18

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুট

19

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা ছেড়ে দেন’

20