Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা


বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর নিরবেই দেশে ফিরছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ফিরতি ফ্লাইটে ছিলেন না।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) আগের রাতেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন। এর মধ্যে কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ বিশ্রামের সময় কাটাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মায়ামিতে সতীর্থ অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দেশে ফেরার কথা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের কোচ লিওনেল স্কালোনিও বুয়েনস এইরেসগামী ফ্লাইটে ছিলেন না।

অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস এএফপি-কে জানিয়েছে, বিশ্বকাপ শেষে ফেরার পর আর্জেন্টিনার দলের জন্য কোনো সংবাদ সম্মেলন বা বিশেষ সংবর্ধনার আয়োজন রাখা হয়নি। ফাইনালে হারের কারণে হতাশ হলেও হাজার হাজার আর্জেন্টাইন বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী উদযাপনের স্থান ‘ওবেলিস্ক’-এর দিকে ছুটে যান।

সেখানে আতশবাজি ফোটানো এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তারা দীর্ঘ সময় ধরে উৎসব করেন। তবে গভীর রাতে ওই স্মৃতিস্তম্ভের কাছে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ উল্লাসকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

অনেকেই এএফপি-কে জানিয়েছিলেন, তারা দলকে স্বাগত জানাতে রাস্তায় নামার পরিকল্পনা করছেন। ফাইনালের পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিশ্বকাপে দলের পারফরম্যান্স উদযাপনের জন্য দলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে একটি দিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে ২০২২ সালে কাতার জয়ের পর ‘আলবিসেলেস্তে’রা বীরোচিত সংবর্ধনা পেয়েছিল। সে সময় খোলা ছাদের বাসে তাদের ৩০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রার পথে লাখ লাখ মানুষ ভিড় করেছিল; কিন্তু জনসমুদ্রের কারণে বাসটি একপর্যায়ে থমকে যায় এবং নিরাপত্তার খাতিরে শোভাযাত্রাটি মাঝপথেই বাতিল করতে হয়েছিল।

শেষ পর্যন্ত কয়েকজন খেলোয়াড় হেলিকপ্টারে করে মূল শোভাযাত্রার স্থানগুলোর ওপর দিয়ে ঘুরেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

1

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

2

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

3

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

4

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

5

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

6

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

7

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

8

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

9

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

10

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

11

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

12

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

13

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

14

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

15

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

16

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

17

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

18

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

19

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

20