Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

সেপ্টেম্বর মাসটা দারুণ কেটেছে ভারতীয় ক্রিকেটারদের। এবার তারই স্বীকৃতি মিলল আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে। নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ছয়জনের চারজনই ভারতীয় ক্রিকেটার।

মঙ্গলবার (৬ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। পুরুষদের ক্রিকেটে ভারতের শুবমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। নারী ক্রিকেটে ভারতের শ্রী চরণী ও শেফালি ভার্মার সঙ্গে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

পুরুষদের বিভাগে সেপ্টেম্বর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে ৩৩৩ রান করেছেন ভারতের অধিনায়ক। প্রথম ম্যাচে ১১০ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের রেকর্ডগড়া ইনিংস। ৪০৬ রানের লক্ষ্য তাড়ায় ভারতের জয়ে বড় অবদান রাখার পাশাপাশি গিলের ২২৩ রান হয়ে যায় ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি।

অভিষেক শর্মার সেপ্টেম্বরও ছিল রেকর্ডে মোড়ানো। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন। এদিকে, সিকান্দার রাজা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৫৭, ৪৫ ও অপরাজিত ৮১ রান করেন। তিন ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান, সাথে ছিল তিন উইকেট।

নারীদের ক্রিকেটে শেফালি ভার্মা ব্যাট হাতে আর শ্রী চরণী বল হাতে ছিলেন উজ্জ্বল। শেফালি বাংলাদেশের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ব্যাট হাতে তো বটেই, উজ্জ্বল ছিলেন বল হাতেও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

1

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

2

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

3

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

4

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে

5

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

6

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

7

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

8

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

9

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

10

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

11

ম্যানসিটির কঠিন শাস্তি হলেও ক্ষতি পূরণ হবে না : পচেত্তিনো

12

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

13

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

14

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

15

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ

16

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

17

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

18

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

19

মেইল ভোট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল মার্কিন সুপ্রিম ক

20