Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রতিফলন শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়: হুইপ অপু

শরীয়তপুর প্রতিনিধি: 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত ও শরীয়তপুরের মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যায় জয়ন্তী নদীসংলগ্ন প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, "প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে শরীয়তপুরের মানুষের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ সেই ভালোবাসা ও রাজনৈতিক সদিচ্ছারই প্রতিফলন।"

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে জমির প্রাপ্যতা, পরিবেশগত দিক এবং অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই প্রস্তাবিত স্থানটি নির্বাচন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, জেলা প্রশাসক তাহসিনা বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

1

গ্রিন-স্মিথ জুটিতে পেছনে পড়ল বাংলাদেশ

2

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

3

সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি: ইয়ামাল

4

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

5

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

6

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

7

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

8

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

9

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

10

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

11

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

12

চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন জামাল?

13

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

14

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের পরিচ্ছন্নতা অভ

15

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

16

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

17

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের স

18

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

19

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

20