Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর


বাংলাদেশে ফিরেছেন ডেভ হোয়াটমোর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়লেও দেশের ক্রিকেটে তাঁর অবদান এখনো স্মরণীয়। এবার অবশ্য পুরোনো ঠিকানায় ফিরেছেন মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে।

বাংলাদেশ সফরে এসে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান এই কোচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে মালয়েশিয়া দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াটমোর।

তিনি বলেন, 'আমাদের আতিথেয়তা দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অনুশীলন সেশনের সুযোগ করে দিয়ে তারা সত্যিই দারুণ কাজ করেছে। কারণ মাসের শেষ দিকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট রয়েছে।'

বিশ্ব ক্রিকেটে মালয়েশিয়া এখনো বড় শক্তি হয়ে উঠতে পারেনি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৫। এখনো কোনো টেস্ট খেলুড়ে দেশের মূল জাতীয় দলের বিপক্ষে খেলার সুযোগ হয়নি তাদের।

বাংলাদেশ সফরে এসে সেই অভাব কিছুটা পূরণ হচ্ছে। বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে মালয়েশিয়া।

প্রথম টি-টোয়েন্টিতে এইচপি দলের কাছে ৮৯ রানে হেরেছে মালয়েশিয়া। শুরুতে বল হাতে বাংলাদেশকে চাপে ফেললেও পরে ম্যাচে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।

তবে হারকে নেতিবাচকভাবে দেখছেন না হোয়াটমোর। বরং এমন কঠিন পরীক্ষাই দলের উন্নতির জন্য প্রয়োজন বলে মনে করেন তিনি।

হোয়াটমোর,'আমাদের প্রত্যাশাই ছিল প্রতিপক্ষ শক্তিশালী হবে। তারা আমাদের ভালো পরীক্ষা নিচ্ছে, আর ঠিক এটাই আমরা চেয়েছি। আমরা হেরে যাচ্ছি। কিন্তু নিজেদের শেখার এবং অন্যান্য সহযোগী দেশের বিপক্ষে টুর্নামেন্টে আরও ভালো করতে হলে স্বস্তিদায়ক অবস্থান থেকে বেরিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। এই ধাক্কাটাই আমাদের প্রয়োজন ছিল।'

বাংলাদেশের এইচপি দলে অভিজ্ঞ ও পরীক্ষিত কয়েকজন ক্রিকেটার থাকায় তাদের বিপক্ষে খেলতে পেরে সন্তুষ্ট হোয়াটমোর।

প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ নন মালয়েশিয়ার কোচ। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে শিষ্যদের প্রশংসা করেছেন তিনি।

হোয়াটমোর বলেন, 'আমার খুব বেশি প্রত্যাশা ছিল না, তবে অবশ্যই আরও ভালো করা উচিত ছিল। আমার মনে হয়, আমরা বেশ ভালো বোলিং ও ফিল্ডিং করেছি। সবগুলো ক্যাচ নিয়েছি এবং ১০ উইকেট পেয়েছি। কিন্তু ব্যাটিংয়ে ১০ উইকেটই হারিয়েছি এবং জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারিনি। আমরা এর চেয়েও ভালো দল, আমি সেটা জানি।'

বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও কথা বলেছেন হোয়াটমোর। বিশেষ করে নাহিদ রানাকে দলে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন,'আপনারা নাহিদ রানাকে মিস করছেন, তাই তো? নাহিদ দারুণ খেলোয়াড়। তবে ফিরতে হলে তাকে শতভাগ ফিট হতে হবে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

1

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

2

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

3

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

4

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

5

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্

6

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

7

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

8

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

9

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

10

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

11

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

12

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

13

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

14

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

15

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

16

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

17

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

18

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

19

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

20