Jahirul Hasan
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ অবস্থা কী

ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই মধ্যে সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নিতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠকের আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে প্রস্তাব নিয়ে আলোচনার আগে ওয়াশিংটনকে তেহরানের সাতটি দাবি পূরণের শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো, তেল রপ্তানির ছাড় পুনর্বহাল এবং বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ছাড় করা। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে তেহরান।

রোববার (৮ নভেম্বর) ট্রাম্প বলেছেন, আলোচনায় শক্তিশালী কোনো চুক্তি হলে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম। তবে সমঝোতা না হলে ইরানের আরও লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তেহরানের কিছু দাবি অবাস্তব ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড- এমন খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ভয়াবহ জবাব দেওয়া হবে।

সব মিলিয়ে কাতারের মধ্যস্থতায় সমঝোতার সম্ভাবনা থাকলেও দুই পক্ষের অনড় অবস্থানে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কাটছে না।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

1

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

2

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্

3

অবসর ভেঙ্গে মাঠে নামছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা, জানা গে

4

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

5

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

6

উপকূল অতিক্রম করল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দুর্বল হওয়ার

7

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

8

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

9

মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

10

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

11

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

12

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

13

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

14

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

15

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

16

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

17

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

18

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

19

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

20