Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে

ভারী বৃষ্টিপাতে ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বিভিন্ন শিবিরে গাদাগাদি করে বসবাসরত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাবু তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে বহু আশ্রয়কেন্দ্র ভেসে যাওয়ার পাশাপাশি কম্বল ও তোষক পুরোপুরি ভিজে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

শনিবার হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে, গত ১২ ঘণ্টার টানা বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাবু প্লাবিত হয়েছে। এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এতে এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

উপত্যকার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলেছে, তারা বাস্তুচ্যুত বাসিন্দাদের কাছ থেকে ১ হাজার ৫০০টি জরুরি সহায়তার অনুরোধ পেয়েছে। এ সময় পরিত্যক্ত তিনটি ভবন ধসে পড়েছে। তবে ভবন ধসে পড়ার ঘটনায় কোনো হতাহত হয়নি।

গাজা নগরীর একটি তাঁবুশিবিরে দেখা যায়, কিছু মানুষ তাদের তাবু মেরামতের চেষ্টা করছেন। আবার কেউ কেউ তাঁবুর ভেতরে পানির স্রোত ঠেকাতে বালু ব্যবহার করেছেন। অনেকে জলমগ্ন তাঁবু থেকে শিশুদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ব্যস্ত সময় পাড় করছেন।

গাজার স্থানীয় বাসিন্দা ওলফাত মাগদুব তাঁবু থেকে পানি সেচে ফেলার ব্যর্থ চেষ্টা করছিলেন। তিনি বলেন, আজকে বৃষ্টির প্রথম দিনেই আমাদের এই অবস্থা হয়েছে। যদি কাল আবার বৃষ্টি নামে, তাহলে আমাদের কী দশা হবে? আজ তো সবে শুরু, তাতেই আমরা একদম দিশেহারা হয়ে পড়েছি।

ওলফাত বলেন, দুই সপ্তাহ আগে যখন বৃষ্টি হয়েছিল, তখনই বিছানাপত্র সব বৃষ্টির পানিতে ভেসে যাওয়ায় আমাকে টানা চার দিন মেঝের ওপর কম্বল পেতে ঘুমাতে হয়েছিল। আজও ঠিক একই অবস্থা, তোশকগুলো সব ভিজে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের মাটিতেই ঘুমাতে হচ্ছে।

পৌরসভা ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেছেন, তীব্র জ্বালানি সংকট এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এই প্রবল দুর্যোগ সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন।

তারা বলেছেন, হামাসের বিরুদ্ধে চলমান দীর্ঘ এই সামরিক অভিযানে বুলডোজার ও পানি সেচ দেওয়ার গাড়িসহ শত শত যানবাহন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এই যুদ্ধের কারণে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার সিংহভাগই আজ বাস্তুচ্যুত এবং পুরো ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে এখানকার অধিকাংশ মানুষই খোলা আকাশের নিচে বা তাঁবুশিবিরে দিন কাটাচ্ছেন।

গাজায় প্রয়োজনীয় আশ্রয় ও নির্মাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

ত্রাণ তৎপরতা সমন্বয়কারী ইসরায়েলি সামরিক সংস্থা সিওজিএটি হামাসের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সিওজিএটি বলেছে, এই ভারী বৃষ্টির কথা মাথায় রেখে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজাজুড়ে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নত করতে নিজেদের  প্রচেষ্টা আরও জোরদার করেছে  তারা।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

1

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

2

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

3

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

4

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

5

ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশি

6

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

7

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

8

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

9

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

10

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

11

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

12

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

13

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

14

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

15

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

16

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

17

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্

18

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

19

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

20