Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চয়নিকা চৌধুরীকে ‘আপুনি’ ডেকে ভালোবাসায় ভাসালেন বুবলী

বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী নির্মাতা হিসেবে দীর্ঘ ২৫ বছর পূর্ণ করেছেন। আড়াই দশকের এই বিশেষ পথচলাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় কাজ করার সুবাদে তৈরি হওয়া হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে এই তারকা নির্মাতাকে শ্রদ্ধা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন চিত্রনায়িকা।   

ফেসবুকে চয়নিকা চৌধুরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘কিছু মানুষ চলচ্চিত্র বা টেলিভিশনের পর্দায় শুধু গল্প বলেন না; তারা গল্পের ভেতর দিয়ে সময়কে ধরে রাখেন। ২৫ বছর—শুধু সময়ের হিসাব নয়, ২৫ বছর গল্প বলার, গল্প নির্মাণের, স্বপ্নকে পর্দায় জীবন্ত করে তোলার এক অসাধারণ পথচলা।’

চয়নিকা চৌধুরীর এই দীর্ঘ যাত্রাকে শিল্পাঙ্গনে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘নারী নির্মাতা হিসেবে তার এই দীর্ঘ যাত্রা আমাদের শিল্পাঙ্গনে নিঃসন্দেহে অনুপ্রেরণার। আপনার সঙ্গে সিনেমায় কাজ করার স্মৃতিটা আমার হৃদয়ের খুব কাছের। সেটে প্রথম দিন থেকেই যে আন্তরিকতা, মমতা ও আপন করে নেওয়ার উষ্ণতা পেয়েছি, তা আজও মনে পড়ে।’

‘প্রহেলিকা’ সিনেমায় ‘অর্পা’ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী যোগ করেন, “আপনার নির্দেশনায় কাজ করতে গিয়ে শুধু একজন নির্মাতাকে নয়, একজন সংবেদনশীল, যত্নশীল ও সৃষ্টিশীল মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ‘প্রহেলিকা’ সিনেমার অর্পা হয়ে পর্দায় থাকার আনন্দের পাশাপাশি আপনার ভাবনা, নিষ্ঠা ও ভালোবাসার অংশ হতে পারাটাও আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। ২৫ বছরের এই গৌরবময় যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভ ২৫ বছর আপুনি।”   

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার পেছনে যাত্রা শুরু হয়েছিল চয়নিকা চৌধুরীর। আড়াই দশকের ক্যারিয়ারে তিনি চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক উপহার দিয়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও নিজের নির্মাণমুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ এবং পরবর্তীতে মুক্তি পায় ‘প্রহেলিকা’। তবে চলচ্চিত্র নির্মাণে নাম লেখালেও টেলিভিশন নাটক থেকে কখনো দূরে সরে যাননি এই গুণী নির্মাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

1

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

2

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

3

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

4

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

5

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

6

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

7

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

8

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

9

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

10

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

11

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

12

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

13

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

14

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

15

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

16

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

17

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

18

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

19

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

20