Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা

দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি মুক্তি পায় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে। সিনেমায় তার সঙ্গে আছেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলের মতো তারকারা। তারপরও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, সমালোচকদের কাছ থেকেও পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রত্যাবর্তনের সিনেমায় এমন ভরাডুবি কতটা ভাবাচ্ছে প্রীতিকে? জানালেন, তিনি মোটেও চিন্তিত নন। নিজের কাজে শতভাগ সৎ ও চেষ্টা রাখেন। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেন।

প্রীতি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কজা করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ্বাসী। আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’

‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার দৃশ্য
রাজকুমার সান্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার গল্প দেশভাগের সময়কার। দেশভাগের সময় এক মুসলিম পরিবার ভারত থেকে পাকিস্তানের লাহোরে চলে যায়। তাদের ঘিরেই সিনেমার গল্প।

১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫০ কোটি রুপির বড় বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৫০ কোটি রুপিও আয় করতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

1

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

2

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

3

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

4

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

5

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

6

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

7

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

8

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

9

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

10

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

11

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

12

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

13

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

14

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

15

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

17

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

18

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

19

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

20