Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে ব্লুমবার্গ নিশ্চিত করেছে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটিকে নিশানা করা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।

কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সুত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে এটি আক্রান্ত হয়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার 'সেনেগাল প্রসপারিটি' লক্ষ্য করে অন্তত তিনটি দিক থেকে হামলা চালানো হয়। দুটি জাহাজই তাদের নিজস্ব অবস্থান চিহ্নিতকারী এআইএস ট্রানসপন্ডার বন্ধ রেখে ঝুঁকি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার যে প্রচেষ্টা চলছিল, নতুন করে এই জোড়া হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জে আগামী নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বাড়তে বাড়তে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থান স্পর্শ করে ৯২ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলা ও পাল্টাহামলা থামানো না গেলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি খাতের অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।

সূত্র: তাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বাত্মক বিক্ষোভ, ফ্রান্সে আংশিক কারফিউ জারি

1

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

2

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

3

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

4

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

5

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

6

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

8

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

9

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

10

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

11

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

12

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

13

দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু

14

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

15

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

16

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

17

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

18

ডার্বির আগে অনুশীলনে নেই নেইমার, কারণ জানাল সান্তোস

19

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

20