Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আকভানের প্রভাবে টানা বৃষ্টির আভাস, ২৪ নভেম্বর বিদায় নেবে বৃষ্টিবলয়

দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করার পর ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করলেও ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের নিকটবর্তী হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, দুর্বল হতে থাকা এই সিস্টেমটির প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছালে এর প্রভাবে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, সিস্টেমটি আরও দুর্বল হয়ে লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর ফলে সৃষ্ট বৃষ্টিবলয়টি আগামী ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিনই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে আগামী ২৪ নভেম্বর নাগাদ প্রায় সারা দেশ থেকেই এই বৃষ্টিবলয় পুরোপুরি বিদায় নিতে পারে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষ

1

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

2

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

3

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

4

মাঠে না নেমেও রোববার সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

5

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

6

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

7

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

8

বিসিবিকে নিষিদ্ধ করার সতর্কবার্তা দিয়েছিল আইসিসি, দাবি আসিফ

9

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

10

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

11

‘সিঙ্গাপুরকে হারানোর সামর্থ্য আমাদের ছিল’

12

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

13

‘লিগ্যাল অফিসার’ হিসেবে জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী হবে?

14

দেশে আসেন দেখা হবে রাজপথে

15

যুক্তরাষ্ট্র কেন সৌদিকে সহায়তা করছে না?

16

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

17

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

18

এআই নীতি সমন্বয়ে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠন ট্রাম্পের

19

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

20