Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

গৃহবন্দি করা হলো প্যারাগুয়ের প্রেসিডেন্টকে

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসন ও গৃহবন্দি করা হয়েছে। দেশটির অন্যতম শীর্ষ ইউনো ব্যাংকে ধস নামার জেরে তাকে অভিশংসন করে বন্দি করা হয়। এই ধসের কারণে দেশটির অর্ধেকের বেশি মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টের এক্সেস হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে তার নিজ দলের সিনেটরসহ সবাই তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এর কয়েক মিনিট পর তাকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়।

ইউনো ব্যাংকের সঙ্গে গ্রেপ্তার প্রেসিডেন্টের সান্তিয়াগো পেনাকের ব্যবসায়িক সংশ্লিষ্টতা আছে।

সান্তিয়াগো পেনাক গত বৃহস্পতিবার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে দেশটির সিনেটররা তাকে পদত্যাগ করতে না দিয়ে অভিশংসন করেন। এরমাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে যে দায়মুক্তি পেতেন সেটি কেড়ে নেওয়া হয়েছে।

ব্যাংকটির মালিক যে প্রতিষ্ঠান সেটিতে সান্তিয়াগোর শেয়ার ছিল। তবে গত বছর তিনি এসব শেয়ার বিক্রি করে দেন। তিনি ব্যাংকে কোনো ধরনের অসংগতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

প্যারাগুয়ের প্রধান প্রসিকিউটর সিলভিয়া মার্গারিতা গঞ্জালেজ বলেছেন, আজ শনিবার সাবেক প্রেসিডেন্টকে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো এবং তহবিলের অপব্যবহারের দায়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টকে অভিশংসন করার পরপরই দায়িত্ব নেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ব্যাংকের যেসব লাখ লাখ গ্রাহক সদ্যই অভিশংসিত প্রেসিডেন্টের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেবেন। এছাড়া ক্ষতিগ্রস্ত সবাইকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ইউনো ব্যাংকে ধস নামার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক এটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে মানুষ ডিজিটাল ব্যাংকটি থেকে নিজেদের অর্থ আর নিতে পারছেন না।

সাধারণ মানুষকে ইউনো ব্যাংকের শাখাগুলোতে লম্বা লাইন দিতে দেখা গেছে। জানা গেছে প্রায় ৩০ লাখ মানুষ তাদের অর্থ, পেনশন কোনো কিছুই উত্তোলন করতে পারছেন না।

এর জেরে গত বুধবার ও বৃহস্পতিবার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

1

হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ব্যবহারে আসছে নতুন নিয়ম, কার্যকর হতে প

2

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

3

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

4

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: র

5

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

6

রোনালদোকে নিয়ে গুজব

7

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

8

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

9

সমাধানের আশায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসছেন ম্যাক্রোঁ

10

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

11

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

12

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

13

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধ

14

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

15

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধান

16

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

17

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

18

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

19

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

20