Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি এন৭০১’

ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এই আয়োজনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরটি কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। তবে গাড়িপ্রেমীদের চোখ থাকবে শি জিনপিংয়ের বিশেষ বাহনটির দিকে। গাড়িটির নাম ‘হংকি এন৭০১’। এটি চীনের শীর্ষ নেতাদের জন্য বিশেষভাবে তৈরি একটি সুরক্ষিত লিমুজিন।

চীনা ভাষায় ‘হংকি’ শব্দের অর্থ লাল পতাকা। এটি শোরুমে পাওয়া যায় এমন সাধারণ কোনো গাড়ি নয়। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, হংকং ও মিসর সফরেও এই গাড়ি ব্যবহার করেছেন শি জিনপিং। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকে সরকারি কাজের জন্য এমন মাত্র ৫০টি গাড়ি তৈরি করা হবে। শীর্ষ নেতাদের নিরাপত্তার স্বার্থে এই গাড়ির প্রযুক্তিগত তথ্য গোপন রাখা হয়।

প্রায় সাড়ে ৫ মিটার বা ১৮ ফুট লম্বা এই গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ কাচ এবং ২১ ইঞ্চির বুলেটপ্রুফ চাকা। গাড়ির বাইরের অংশে রয়েছে বিশেষ প্রতিরোধক বর্ম। ধারণা করা হয়, ছোটখাটো বিস্ফোরণ থেকে এটি যাত্রীদের বাঁচাতে পারে। রাসায়নিক হামলা থেকে সুরক্ষার জন্য এতে বিশেষ বায়ু-সংকোচন ব্যবস্থাও রয়েছে। গাড়িটিতে ৬.০ লিটারের ভি১২ ইঞ্জিন রয়েছে বলে শোনা যায়, যা ৪০৮ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম।

গাড়িটির সামনে রয়েছে লম্বা গ্রিল ও চমৎকার নকশা। বনেটের ওপর জ্বলজ্বল করে একটি লাল পতাকার প্রতীক। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হংকি কোম্পানিটি চীনের বিলাসবহুল সরকারি গাড়ির ঐতিহ্য বহন করে আসছে। ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের এই গাড়ির ব্যবহার মূলত চীনের নিজস্ব শিল্প সক্ষমতাকেই বিশ্বের সামনে তুলে ধরবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

1

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

2

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

3

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

4

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

5

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

6

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

7

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

8

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

9

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

10

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

11

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

12

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

13

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান

14

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

15

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

16

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

17

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

18

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

19

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

20