Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুর্দান্ত খেলছিলেন পেদ্রি। তবে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে নিজেই বদলি হওয়ার অনুরোধ জানান বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার। তাকে তুলে নিয়ে মাঠে মার্ক বার্নালকে পাঠান কোচ হান্সি ফ্লিক। পেদ্রির মাঠ ছাড়ার পর সমর্থকদের মনে চোটের শঙ্কা তৈরি হলেও ম্যাচ শেষে সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার ইস্তাম্বুলে গালাতাসারাইকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের একপর্যায়ে পিছিয়ে পড়লেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। তবে ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় পেদ্রি মাঠ ছাড়ায় তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে পেদ্রি বলেন, ‘আমার পেটে ব্যথা হচ্ছিল, শরীরটাও একটু খারাপ লাগছিল। তাই বদলি চেয়ে নেওয়াই ভালো মনে করেছি, যেন ফিট কেউ মাঠে নামতে পারে।’

অর্থাৎ, পেশির চোটের কারণে নয়, অসুস্থ বোধ করায় মাঠ ছেড়েছেন পেদ্রি। তার এই বক্তব্যে স্বস্তি পেয়েছে বার্সেলোনাও। সামনে ব্যস্ত সূচি থাকায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ফিট থাকা কোচ ফ্লিকের জন্য বড় স্বস্তির খবর।

ম্যাচের শুরুতে আলেক্সেই বাতরাকভের গোলে এগিয়ে গিয়েছিল গালাতাসারাই। বিরতির ঠিক আগে জোয়াও ক্যানসেলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও বদলি খেলোয়াড় করিম আদেয়েমির গোলে বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

প্রথমার্ধে বার্সেলোনার আক্রমণে তাড়াহুড়োর প্রবণতা ছিল বলে মনে করেন পেদ্রি। তার মতে, শেষ পাস দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে পারলে আক্রমণভাগের খেলোয়াড়েরা আরও ভালো অবস্থানে বল পেতে পারেন। বিরতির পর দল সেটিই করেছে বলে মনে করেন তিনি।

দলের আক্রমণাত্মক শক্তি নিয়েও আত্মবিশ্বাসী পেদ্রি। তার ভাষায়, বার্সেলোনার গোল করার সামর্থ্য নিয়ে আগে প্রশ্ন উঠলেও বর্তমান দল মাঠে তার জবাব দিচ্ছে। বেঞ্চেও মানসম্পন্ন খেলোয়াড় থাকায় দলের বিকল্পের অভাব নেই বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

1

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

2

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

3

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

4

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

5

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

6

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

7

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

8

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

9

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

10

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

11

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

12

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

13

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

14

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

15

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

16

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

17

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

18

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

19

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

20