Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে গোয়েন্দা ব্যবস্থায় বড় ধরনের রদবদলের আভাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই নড়েচড়ে বসেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গোয়েন্দা ব্যবস্থায় বড় ধরনের রদবদলের নির্দেশ দিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ তথ্য জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তেহরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর গুরুতর দুর্বলতাগুলোকে সামনে নিয়ে এসেছে। টেলিগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে রবিবার গালিবাফ বলেন, গোয়েন্দা প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর জন্য প্রণীত আইনটি যখন সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অনুমোদন পাবে, তখন সরকারের উচিত অবিলম্বে একজন স্থায়ী মন্ত্রী নিয়োগ করা।

ইরানের সর্বশেষ গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপর থেকে তার পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কট্টরপন্থী এই ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ ২০২১ সালের আগস্ট থেকে বেসামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনের আগে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ে কাজ করতেন।

যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আলী খামেনি ছিলেন মোজতবা খামেনির পিতা প্রাণ হারান।ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশের প্রমাণ পাওয়া যায় ২০২০ সালে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা এবং ২০২৪ সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার মতো ঘটনাগুলোর মাধ্যমে।

২০২৫ সালের জুন মাসে ১২ দিনব্যাপী যুদ্ধের সময়ও এই দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে; ওই সময় ইরানের ভেতরে থাকা ইসরায়েলি এজেন্টরা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছিল।

গালিবাফ জানান, ইরানি পার্লামেন্ট শুরুতে সরকারকে গোয়েন্দা মন্ত্রণালয় পুনর্গঠনের বিষয়ে একটি বিল জমা দিতে বলেছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বিলম্ব হওয়ায় পার্লামেন্ট নিজেই বিষয়টি হাতে তুলে নেয়। রবিবার আইনপ্রণেতারা বিলটির সাধারণ রূপরেখা অনুমোদন করেছেন এবং এখন এর বিভিন্ন ধারা নিয়ে আলোচনা শুরু করেছেন। এর মধ্যে গোয়েন্দা মন্ত্রী পদের জন্য যোগ্যতার পরিধি বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে এই পদের জন্য কেবল ধর্মীয় পণ্ডিতরাই নন, বরং মাস্টার্স ডিগ্রিধারী, গোয়েন্দা বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন এবং মধ্যম বা উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাও যোগ্য বলে বিবেচিত হবেন।

পাশাপাশি ‘ইজতিহাদ’ বা স্বাধীন ইসলামি আইনি ব্যাখ্যার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদের জন্য বিবেচিত হতে পারবেন।

সূত্র: রয়টার্স, ডন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

1

ব্যাটিংয়ে নামতে পারবেন তো স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়?

2

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

3

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

4

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

5

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

6

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

7

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

8

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

9

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

11

মিরপুরের পিচে ১২৫ রান তাড়া করাটা সহজ হবে’

12

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

13

এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘ

14

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

15

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

16

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

17

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

18

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

19

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

20