Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, ২০২৮ সালের মধ্যে দেশে পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সময়স্বল্পতার কারণে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে প্রয়োজনীয় সব পরিবর্তন আনা সম্ভব হয়নি। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের পরিমার্জন আরও বিস্তৃত করার পাশাপাশি ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ শিক্ষাক্রম প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং মাঠপর্যায়ে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর না করে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অন্যতম শক্তি হলো জনগণের ম্যান্ডেট। নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ও বিস্তৃত পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা একদিনে তৈরি হয়নি। বিএনপির ২৭ দফা ও ৩১ দফা এবং এর আগে ২০১৬ সালে খালেদা জিয়ার উপস্থাপিত বিভিন্ন নীতিমালায় শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে এসব পরিকল্পনা আরও পরিমার্জন করা হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পর নির্বাচনি ইশতেহারে থাকা শিক্ষাবিষয়ক নীতিমালাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অংশীজনদের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ে এসব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষাবিদ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রধানমন্ত্রী তাদের মতামত ও পরামর্শ নিয়ে পরিকল্পনাগুলো বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিমার্জনের সীমাবদ্ধতা তুলে ধরে মাহদী আমিন বলেন, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন শিক্ষাক্রম উন্নয়নে দল গঠন, দেশব্যাপী আলোচনা, অংশীজনদের মতামত সংগ্রহ এবং সেসব পরামর্শ অন্তর্ভুক্ত করার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। সাধারণত পরবর্তী শিক্ষাবর্ষের বই জানুয়ারিতে ছাপাতে হলে জুলাইয়ের মধ্যে পাঠ্যবইয়ের কাজ শেষ করতে হয়। ফলে তিন থেকে চার মাসের মধ্যে প্রত্যাশিত মাত্রায় সব পরিবর্তন আনা কঠিন ছিল।

তিনি বলেন, এনসিটিবির অধীনে শতাধিক শিক্ষাবিদ একসঙ্গে বসে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিমার্জনের কাজ করেছেন। আগের পাঠ্যবইয়ের বিভিন্ন অংশে ইতিহাস বিকৃতি, ভুল তথ্য ও অসংগতি পাওয়া গেছে। পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় জায়গায় সংশোধন করা হয়েছে। তবে পাঠ্যবই পরিমার্জনের এই প্রক্রিয়া চলমান থাকবে। আগামী শিক্ষাবর্ষের জন্য আরও বিস্তৃত পরিসরে পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৮ সালের শিক্ষাক্রমের প্রস্তুতিও এখন থেকে নেওয়া হচ্ছে।

নতুন শিক্ষাক্রমের লক্ষ্য সম্পর্কে মাহদী আমিন বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের বড় ডিগ্রি বা সনদ দেওয়া নয়। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষম নাগরিক হিসেবে তৈরি করতে হবে। তারা যেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এমনকি উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে সাজাতে চায় সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুলের পোশাক, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হবে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তৃতীয় ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগ করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে তারা সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা পেতে পারে।

সংলাপের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ২০২৮ সালের শিক্ষাক্রম সামনে রেখে শিক্ষাব্যবস্থার ঘাটতি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন নির্ধারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে সংলাপে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাক্রম সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

1

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

2

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

3

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

4

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

5

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

6

মামলা ছাড়া হবে না ফরেনসিক, কমিটির এই দাবিতে অডিওর সত্যতা যা

7

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

8

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

9

এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে

10

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধান

11

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফুটবলে জনপ্রিয়তার জোয়ার

12

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

14

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

15

টানাটানিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রিত্ব

16

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ

17

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

18

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

19

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

20