Jahirul Hasan
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামজাকে আটকে রাখাই ছিল আমাদের কৌশল: পাকিস্তান কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফেভারিট হয়েও পাকিস্তানের হেরে গেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের কৌশল সম্পর্কে জানিয়েছে পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানো।

তিনি বলেন, হামজা চৌধুরীকে বলের নিয়ন্ত্রণ ও খেলার স্বাধীনতা না দেওয়াই ছিল পাকিস্তানের কৌশল। সেই পরিকল্পনা সফল হয়েছে বলেই মনে করেন সোলানো। তার মতে, হামজাকে কার্যত নিষ্ক্রিয় রাখতে পেরেছে তার দল। আর তাতেই এসেছে কাঙ্ক্ষিত জয়।

শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সোলানো বলেন, আমরা জানতাম, বাংলাদেশের দলে হামজা আছে। সে দারুণ একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞদের একজন। আমরা তাকে বল পায়ে স্বাধীনভাবে খেলতে দিতে চাইনি। সে যেন জায়গা না পায়, সেটাই ছিল আমাদের পরিকল্পনার অংশ। সে খুব বেশি বল পায়নি, কারণ আমরা তার জায়গাটা আটকে রেখেছিলাম।

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখেছিলেন পাকিস্তান কোচ। তবে ম্যাচের আগে তৈরি করা কৌশল মাঠে কার্যকর হওয়ায় সন্তুষ্ট তিনি। পুরো ৯০ মিনিট খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত সোলানো বলেন, বাংলাদেশ খুব ভালো দল। তাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা জানতাম, ম্যাচটি কঠিন হবে। তবে প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে আমাদের যে পরিকল্পনা ছিল, তা দারুণভাবে কাজে দিয়েছে।

বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে ৮৬ মিনিটে আবদুল সামাদের করা গোলেই জয় পেয়েছে পাকিস্তান। গোলরক্ষকের ভুলের প্রত্যাশা করেছিলেন কি না, এমন প্রশ্নে সোলানো বলেন, না, এটা খেলারই অংশ। কখনো কখনো এমন ভুল হয়। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে। ম্যাচের একটা পর্যায়ে মনে হচ্ছিল যেকোনো দল জিততে পারে। তবে আমরা রক্ষণে জমাট ছিলাম। আমার মনে হয়, বাংলাদেশ দু-একটি পরিষ্কার সুযোগ পেয়েছিল। আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম।

মাত্র এক বছর দুই মাস ধরে পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে আছেন সোলানো। এই সময়ে মালদ্বীপে ডায়মন্ড জুবিলি প্রতিযোগিতায় শিরোপা জয়ের পাশাপাশি আসিয়ান কাপেও দল ভালো করেছে বলে জানান তিনি। পাকিস্তানে এখনো পেশাদার লিগ না থাকলেও খেলোয়াড়দের পরিশ্রম ও উন্নতিতে সন্তুষ্ট কোচ। তার মতে, ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল হয়ে উঠছে পাকিস্তান।

ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী সোলানো। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা দুর্বলতা নিয়ে না ভেবে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান তিনি, ফাইনালটি দারুণ হবে। আমাদের মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। আমরা ভারতের বিপক্ষে কঠিন একটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

1

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

2

বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও

3

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

4

হাজারো বার বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল

5

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

6

ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে হুবহু বাজি,

7

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

8

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

9

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

10

জাতীয় দলে রাফিনহার খেলার সময় বেঁধে দিতে চায় বার্সেলোনা

11

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

12

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

13

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

14

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের

15

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

16

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ

17

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

18

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

19

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

20