Jahirul Hasan
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও রহস্য আরও বাড়িয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত বিয়ের কার্ড নিয়ে প্রশ্নের মুখে কৌতুকের সুরে উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

সম্প্রতি মিমির বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টালিউডে। গুঞ্জন, চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন অভিনেত্রী। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার কথিত বিয়ের একটি কার্ড। কার্ডটিতে বর-কনের ছবির পাশাপাশি স্থান পেয়েছে তিনটি সারমেয়র ছবি। 

মিমির পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুর সঙ্গে পরিচিত ভক্তদের কাছে বিষয়টি তাই আলাদা কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন মিমি। সেখানে বিয়ের কার্ডে পোষ্যদের ছবি থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশের ভঙ্গিতে তিনি জানতে চান, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

এরপর নিজের স্বভাবের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’ মিমির এমন মন্তব্যে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে অভিনেত্রী নিজে এখনো বিয়ের খবর নিশ্চিত করেননি। 

টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। যদিও এ বিষয়ে মিমি বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

1

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পা

2

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

3

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

4

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

5

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

6

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

7

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

8

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

9

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

10

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

11

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

12

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

13

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

14

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

15

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

16

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

17

কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

18

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

19

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

20