Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

২০২৬ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর আসন্ন ফিফা উইন্ডোর জন্য অবশেষে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন জোয়াও পেদ্রো। তবে ভাগ্য সহায় না হওয়ায় ব্রাজিলের জার্সি গায়ে চড়ানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে তাকে। ইনজুরির কারণে আপাতত ছিটকে গেছেন চেলসির এই ফরোয়ার্ড।

আর তাই পেদ্রোর স্থলাভিষিক্ত হিসেবে মাতেওস মার্তিনেল্লির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের শেষ ম্যাচটি খেলে ফেলার পরই চোটের কারণে ফুটবলারদের নাম তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু পেদ্রোর ক্ষেত্রে ম্যাচের আগেই সিদ্ধান্ত জানানো হলো।

গতদিনের উন্মুক্ত অনুশীলন পর্বেও পাওয়া যায়নি পেদ্রোকে। কিছু গণমাধ্যমে জানানো হয়েছিল শুক্রবারের ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠবেন, তবে পেদ্রোর ক্ষেত্রে যে তেমনটা হচ্ছে না, তা এখন অনেকটাই স্পষ্ট।

চলতি মৌসুমে ৯ নম্বর জার্সি চাপানোর পরেও দুর্দান্ত ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান। ইতোমধ্যে জিতেছেন প্রিমিয়ার লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। প্রিমিয়ার লিগে দলের করা ১০টি গোলের ৬টিতেই (৩ গোল ও ৩ অ্যাসিস্ট) ছিল তার প্রত্যক্ষ অবদান।

এদিকে, চেলসিতে তার অনুপস্থিতিতে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। এই প্রবীণ স্ট্রাইকারও চলতি মৌসুমে ৩টি গোল পেয়েছেন, যার সবগুলোই এসেছে কারাবাও কাপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

1

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

2

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

3

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

4

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

5

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

6

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্

7

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

8

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

9

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

10

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

11

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

12

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

13

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

14

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

15

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

16

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

17

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

18

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

19

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

20