Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবিকে নিষিদ্ধ করার সতর্কবার্তা দিয়েছিল আইসিসি, দাবি আসিফ আকবরের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। 

তিনি বলেছেন, তৎকালীন বিসিবি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার একপর্যায়ে বিষয়টি আরবিট্রেশন পর্যন্ত গড়ায়। তখন আইসিসির এক প্রতিনিধি বাংলাদেশকে নিষিদ্ধ হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। তবে দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় তারা আর কোনো পদক্ষেপ নেননি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলোচনায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে দুজন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। একপর্যায়ে আলোচনা আরবিট্রেশনে গড়ায়। সেখানে জিম্বাবুয়ের প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে সতর্ক করেন। ওই প্রতিনিধি-এর আগে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যে সময় দেশটির ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল।

আসিফ আকবর বলেন, আমরা চারজনের একটি প্রতিনিধিদল রেডিসন হোটেলে ছিলাম। জিম্বাবুয়ে থেকে আসা প্রতিনিধি তখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যখন জিম্বাবুয়ে নিষিদ্ধ হয়েছিল। তিনি আমাদের সতর্ক করেছিলেন। আমরা দেখলাম, জিম্বাবুয়ের মতো বাংলাদেশও একই পরিণতির দিকে যাচ্ছে। দুই বছর বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ থাকলে দেশের ক্রিকেট কোনোভাবেই বাঁচবে না। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আমরা চুপ থাকাই শ্রেয় মনে করেছি।

বিসিবির তৎকালীন বোর্ড গঠন নিয়েও প্রশ্ন তোলেন আসিফ। তার অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহযোগিতা এবং তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোর্ড গঠন করা হয়েছিল। এ ক্ষেত্রে মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার ও আঞ্চলিক প্রভাব কাজে লাগানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমান বিসিবির কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তার দাবি, দেড় মাস দায়িত্বে থেকেই তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করেছিলেন। অথচ বর্তমান বোর্ডের সময়ে নতুন আসরের আয়োজন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ডের সাংগঠনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বিসিবিকে ক্রিকেট পরিচালনার কেন্দ্র হিসেবে গড়ে তোলার বদলে আড্ডার জায়গায় পরিণত করা হয়েছে।

বোর্ডের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, পাঁচ লাখ টাকার বেশি অর্থ উত্তোলনের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া অনুসরণের নিয়ম করা হয়েছিল। কিন্তু এখন কোটি কোটি টাকার কাজ টেন্ডার ছাড়াই করা হচ্ছে। টার্ফ জোন তৈরি ও ফ্যান লাগানোর মতো কাজে ব্যস্ততা থাকলেও মূল ক্রিকেট কার্যক্রমে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।

অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের বিরোধিতা করেন আসিফ। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

দেশে কিশোর গ্যাং ও মাদকাসক্তির বিস্তার নিয়েও উদ্বেগ জানিয়ে আসিফ বলেন, খেলার মাঠের সংকট, ক্রীড়া ব্যবস্থাপনার দুর্বলতা, প্রশাসনিক দুর্নীতি ও দলীয়করণ তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখছে। শুধু দমনমূলক ব্যবস্থা নয়, এসব তরুণকে খেলাধুলার সুযোগ করে দেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে৷  

এ জন্য কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে প্রথম টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও দেন তিনি৷ 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

1

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

2

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

3

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

4

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

5

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

6

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

7

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

8

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

9

ম্যানসিটি সমর্থকদের আবারও মাঠে ‘কলা’ নিয়ে আসতে বললেন কোচ

10

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

11

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

12

‘যতটুকু ভালোবাসার যোগ্য, তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা’

13

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

14

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

15

ভারতে স্টারলিংক প্রবেশে বাধার অভিযোগ, মাস্কের পাশে দাঁড়ালেন

16

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

17

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

18

ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের

19

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

20