Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও রণাঙ্গনের পরিত্যক্ত যুদ্ধাস্ত্রের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী অভ্যুত্থান ও গৃহযুদ্ধের পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ সাময়িকভাবে ওই গুদামে মজুত করে রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের এই ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি মন্ত্রণালয়।

ক্ষতিগ্রস্ত অস্ত্র অন্য কোনও নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই দুর্ঘটনাস্থলে দেশটির সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে মূল বিস্ফোরণের পর একের পর এক ছোট ছোট বিস্ফোরণ ঘটায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। বিস্ফোরণস্থলে ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে বিশাল আকারের কালো ধোঁয়া ওঠার পাশাপাশি পরপর কয়েকটি ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ হতাহতের প্রাথমিক সংখ্যা নিশ্চিত করে বলেছেন, আহতদের আঘাত খুব বেশি মারাত্মক নয়। তাদের অধিকাংশের আঘাতই হালকা থেকে মাঝারি ধরনের।

সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া বলেছে, সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ও বাড়তি ঝুঁকি এড়াতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দুর্ঘটনাস্থলগামী সব সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

টানা এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ও বিধ্বস্ত সিরিয়ায় অস্ত্রাগার কিংবা পরিত্যক্ত যুদ্ধাস্ত্র থেকে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা নিয়মিতই ঘটে। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদবাহী গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

1

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

2

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

3

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

5

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

6

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

7

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

8

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

9

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

10

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

11

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

12

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

13

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

14

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

15

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

16

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

17

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

18

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

19

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

20