Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার রাস্তা খুলে দিন, সরকারকে শফিকুর

ডেঙ্গুর টিকা সরকারিভাবে আনার উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে আমদানির সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এতে অন্তত মানুষ বাঁচার জন্য প্রয়োজনীয় উপকরণ হাতে পাবে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, সরকারিভাবে টিকা আনার যদি উদ্যোগ না থাকে, তাহলে বেসরকারিভাবে আনার রাস্তা খুলে দেন। এতে অন্তত মানুষ বাঁচার জন্য উপকরণ হাতে পাবে। কিন্তু সরকার নিজেও আনবে না, বাজারও খুলে দেবে না। আর যদি তারা আনেও, তাহলে ঘাটে ঘাটে কমিশন বসিয়ে জনগণের পয়সা চুরি করবে।

শফিকুর রহমান বলেন, আমরা বিরোধী দলে থাকলেও আমাদেরও দায়িত্ব আছে। দেশের স্বাস্থ্যব্যবস্থা নয়, কার্যত দেশের সকল প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে।

তিনি বলেন, বীমা করপোরেশন, শেয়ারবাজার মাটির সাথে হামাগুড়ি খাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দিনদুপুরে বিভিন্ন রকম অপকর্ম খোদ রাজধানীতেই চলছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। রাজধানীর অবস্থা থেকে বোঝা যায় সারা দেশের অবস্থা কী? যা খুবই উদ্বেগজনক।

ঢাকায় বিমান বন্দরে সীমাহীন দুর্নীতি, অপকর্মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। তিনি বলেন, সেদিন বিমানবন্দরে দলের ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। আখতারুজ্জামনাকে উত্ত্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, আখতারুজ্জামান কথা বলেছেন ভুক্তভোগী ও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা প্রবাসীদের জন্য। যাদের ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়। তিনি এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে তড়িঘড়ি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাকে হাতকড়া পরানো হয়েছে। অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে। আমরা এসবের নিন্দা ও ধিক্কার জানাই।

শফিকুর রহমান বলেন, দেশবাসী এ বিষয়টি হালকাভাবে নেবে না। প্রবাসীরাও হালকাভাবে নেবে না। সরকারকে সাবধান করে দিচ্ছি, পারেন না, মুরোদ নাই, একটি মেডিকেল সেন্টার রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দেওয়া হলো, সব সম্পদ লুণ্ঠন করা হলো, যেখানে জনপ্রতিনিধিরা আড়ালে আবডালে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য একজন সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করিয়েছেন। কিন্তু সেই দুষ্কৃতকারীকে এখনো দল থেকে বহিষ্কার করেননি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেননি। আরও যারা দুষ্কৃতকারী তাদেরও গ্রেপ্তার করা হয়নি। জনগণকে বোকা ভাববেন না, আড়াল করতে পারবেন না।

তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে মৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু এ সরকার গত সাত মাসে কী করল? এখনো হামে ও ডেঙ্গুতে লোক মরে কেন? ব্যর্থতা স্বীকার করে নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন। দক্ষিণে সাদিক কায়েম আছে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, সরকারকে নামতে হবে, জনগণের দায়িত্ব নিতে হবে। সরকারকে ঘুমাতে দেবো না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেবো। সরকারের কাজ ঘুমানো নয়, জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে, এটি সরকারের কাজ। সেই সরকার জনগণকে শান্তি দিতে পারে না, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই।

সরকারকে মানুষের জীবন রক্ষায় অতি দ্রুত মশা নিধনের বাস্তব কর্মসূচি গ্রহণে আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, সামাজিক পদক্ষেপ গ্রহণ ও আক্রান্ত লোকদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যাতে কেউ অবহেলার শিকার না হয়। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট ও ব্লিচিং পাউডার জনগণের মধ্যে বিতরণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার চরম ব্যর্থ হয়েছে। হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর জায়গা হয় না। দেশবাসীকে ডেঙ্গু রোগ থেকে বাঁচাতে আমরা সারা দেশে কর্মসূচি পালন করছি। আমরা এ জাতির দায়িত্ব গ্রহণ ও পালনে জনগণের পাশে দাঁড়াবো। সরকার পারছে না, দেশের নাগরিক হিসেবে আমরা দাঁড়াবার চেষ্টা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়, এ দেশে ইনসাফ কায়েমের সুসংগঠিত প্রচেষ্টার নাম হচ্ছে জামায়াতে ইসলামী। ব্যক্তি, পারিবারিক ও সামষ্টিক সমস্যা সমাধানে জামায়াত ভূমিকা পালন করে। ডেঙ্গুতে মানুষ মারা যাওয়ার এ বিষয়ে জনসচেতনতা কর্মসূচি নিয়েছে জামায়াত।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সভাপতিত্বে ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান; প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

1

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

2

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

3

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

4

প্রেসিডেন্ট শির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে : ট্রাম্প

5

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

6

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

7

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

8

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

9

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

10

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

11

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরা

12

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

13

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইল

14

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

15

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

16

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

17

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

18

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

19

ইউক্রেন যুদ্ধের চাপে প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়াচ্ছে রা

20