Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর ইতিহাস

ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকান দেশটি। আরব ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো দল জায়গা করে নিল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিসর।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ১৮০৯.৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান মরক্কোর। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। আফ্রিকার আর কোনো দল এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি এই অবস্থানে।

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয় মরক্কোর পয়েন্ট বাড়াতে ভূমিকা রেখেছে। পাশাপাশি পর্তুগাল ও ব্রাজিলের পয়েন্ট কমে যাওয়ায় তাদেরও ছাড়িয়ে গেছে মরক্কো। পর্তুগাল ১৮০১.২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং ব্রাজিল ১৮০০.৯১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

অন্যদিকে, মালাউইয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে গোলশূন্য ড্রয়ের খেসারত দিতে হয়েছে মিসরকে। ৮.৯৮ পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমেছে তারা। দলটির পয়েন্ট এখন ১৫৮০.৪৯। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় এবং আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিসর।

আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৮তম। সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম এবং জর্ডান রয়েছে ৭২তম স্থানে। এ ছাড়া ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম ও বাহরাইন ৯৭তম স্থানে রয়েছে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও ২০০৪.৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৯৬৬.১৩। ১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। স্পেনকে হারিয়ে ১৯৩৮.৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। এছাড়া অষ্টম স্থানে বেলজিয়াম, নবম নেদারল্যান্ডস এবং দশম স্থানে আছে কলম্বিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিলে

1

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

2

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

3

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

4

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

5

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

6

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

7

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছ

8

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

9

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

10

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

11

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

12

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

13

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

14

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

15

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধা

16

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

17

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

18

‘অভিষেক-ইশান-সূর্যবংশীর প্রতিভার প্রতি অবিচার করছে ভারত’

19

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

20