Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের লাগাতার মানবতাবিরোধী অপরাধের জন্য ক্রীড়াঙ্গনেও ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। সম্প্রতি একই সূত্র ধরে আয়ারল্যান্ডের সঙ্গে দেশটির টানাপোড়েনও শুরু হয়েছে। এরই মাঝে উয়েফা নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল উদযাপনের সময় গুলি করার ভঙ্গি দেখান ইসরায়েলের ফুটবলার সায়েদ আবু ফারখি। ফলস্বরূপ তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

৫৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানোর পর বিতর্কিত ওই উদযাপনে মেতেছিলেন ফারখি। তবে তার সেই উল্লাস খানিক বাদেই থেমে যায় এবং ১০ জনের দলে পরিণত হয় ইসরায়েল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও তারা ৩-১ গোলে হেরেছে। এর আগে ৪৩ মিনিটে পেনাল্টিতে পাওয়া গোলে রোমানো স্মিড অস্ট্রিয়াকে এগিয়ে দেন।

৫৫ মিনিটে গোল করে ফারখি ইসরায়েলকে সমতায় ফেরান। এরপর সতীর্থদের সঙ্গে হাত মেলানোর পর দৌড়ে গিয়ে কর্নার ফ্ল্যাগ তুলে এক পা মাটিতে বিছিয়ে গুলি করার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। একটু পর রেফারির মনোভাব বুঝতে পেরে অবিশ্বাসের সঙ্গে প্রতিবাদ জানাতে থাকেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি, রেফারি ফারখিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

ওই ঘটনার চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ইসরায়েলের এই ফরোয়ার্ড। ২০ বছর বয়সী এই ফুটবলারকে অবশ্য আগেও এমন উদযাপন করতে দেখা গিয়েছিল। তখন তিনি দেশীয় ক্লাব ম্যাকাবি তেল আবিবের হয়ে খেলতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

1

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

2

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

3

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

4

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

5

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

6

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

7

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

8

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

9

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

10

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

11

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

12

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

13

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

14

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

15

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

16

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

17

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

18

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

19

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

20