Jahirul Hasan
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েল-পাকিস্তানকে সহায়তা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলসহ পাকিস্তান, মিসর ও জর্দানকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল আল-সায়েদ। সম্প্রতি মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হয়েছেন ডেমোক্র্যাট পার্টির আল-সায়েদ।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।

আল-সায়েদ বলেন, এই নীতি শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয়, মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি বলেন, আমরা যখন কোনো দেশকে অর্থ সহায়তা দেই এবং সেই অর্থ ব্যবহার করে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা উচিত।

আল-সায়েদের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলকে সামরিক সহায়তা কমানোর বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন আল-সায়েদ। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থান সঠিক। এছাড়া, ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপেরও আহ্বান জানিয়েছেন তিনি।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। আল-সায়েদ বলেন, গণহত্যা ও বর্ণবাদের মতো গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধ করা উচিত।

বর্তমানে যুক্তরাষ্ট্র একটি চুক্তির আওতায় ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে। ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।

তবে আল-সায়েদের সমালোচনা শুধু ইসরায়েলকে ঘিরে নয়। মিসর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিদেশে সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে মার্কিন করদাতাদের অর্থ দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা উচিত বলে তিনি মনে করেন।

পাকিস্তানকে মার্কিন আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আল-সায়েদের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসলামাবাদকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে ভারত।

নয়াদিল্লির দীর্ঘদিনের আশঙ্কা, আন্তর্জাতিক ঋণ কর্মসূচির মাধ্যমে পাওয়া অর্থ আন্তসীমান্ত সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে পাকিস্তান। ভারতের অবস্থান হলো, আন্তর্জাতিক আর্থিক সহায়তা যেন কোনোভাবেই সন্ত্রাসবাদকে পরোক্ষভাবে উৎসাহিত না করে। 

একইসঙ্গে সংস্কারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কোনো দেশকে এই সহায়তার মাধ্যমে পুরস্কৃত করাও উচিত নয়। পাকিস্তানকে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে ভারত। এ বিষয়ে নয়াদিল্লি সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) নিয়ম মেনে চলার ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড তুলে ধরেছে। 

এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। তবে ভারতের আপত্তি উপেক্ষা করে আইএমএফ ঋণ কর্মসূচির পর্যালোচনা অনুমোদন করে এবং অর্থ ছাড় করে।

তথ্যসূত্র : এবিসি নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

1

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

2

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএ

3

‘সরকার বিচার কীভাবে করবে? তাদের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লী

4

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকে যা আল

5

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

6

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

7

ইউরোপের তিন দেশ থে‌কে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে

8

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

9

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

10

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাই

11

ড্র বাঁচাতে আফগানদের শেষবেলায় ‘চোটের অভিনয়’ নিয়ে বিতর্ক

12

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

13

স্পেনের দল ঘোষণায় আবেগাপ্লুত কোচ, সুযোগ পেলেন অনভিষিক্ত ৫ ফু

14

লঞ্চের ভাড়াও বাড়লো

15

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

16

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

17

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

18

আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

19

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

20