Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষদিকে সম্মানসূচক কিছু অর্জনও লিওনেল মেসির ঝুলিতে যুক্ত হয়েছে। বুয়েন্স আয়ার্সের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রির পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেট সম্মানসূচক সদস্যপদ দিয়েছে এই মহাতারকাকে। ম্যাচ রেফারি এবং প্রতিপক্ষ বেনিনের ফুটবলাররাও বাদ যাননি, তারাও মেসিকে উপহার প্রদানের দলে যোগ দিয়েছেন।

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারানোর পথে মেসি জোড়া অ্যাসিস্ট ও একটি গোল করেছেন। বাকি দুটি গোল আসে আরেক বিদায়ী তারকা নিকোলাস ওতামেন্দি ও তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজের পা থেকে। ম্যাচ শেষে চিলিয়ান রেফারি ফার্নান্দো বেখার হলুদ ও লাল কার্ড দুটিই স্মারক হিসেবে মেসিকে দিয়ে দেন। শাস্তি নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে মেসির কালজয়ী অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিচিহ্ন হিসেবে যে এই উপহার তা বলা বাহুল্য!

রেফারির ওই আবেগঘন উপহার গ্রহণ করার আগে বেনিনের অধিনায়ক সেসি দালমেইদা আর্জেন্টাইন অধিনায়ককে একটি খোদাই করা মূর্তি ও স্মারকপত্র উপহার দিয়েছেন। ম্যাচ শেষে রাতের সবচেয়ে অবাস্তব মুহূর্তটির দেখা মেলে। বেনিনের খেলোয়াড়েরা ফোন হাতে মেসিকে ঘিরে ধরে সেলফি তুলতে শুরু করেন। তাদের আবেগের বিষয়টি বোঝা কঠিন নয়। তবে ভিড়ের চাপে পড়ে একপর্যায়ে ধৈর্য হারান লিও এবং তাদের একজনের ওপর বিরক্তিও প্রকাশ করেন।

এর আগে মেসির প্রাপ্তির খাতায় যেন আর কিছু বাকি ছিল না। এই সপ্তাহের শুরুতে মেসি বিশেষ সম্মান পেয়েছেন ইউনিভার্সিটি অব বুয়েন্স আয়ার্স (ইউবিএ) থেকে। মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে শ্রেষ্ঠত্ব, বিনম্রতা এবং নৈতিকতার এক অনন্য উদাহরণ উল্লেখ করে ইউবিএ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টোরাদো অনোরিস কাউসা’ প্রদান করে। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি’অর এবং একের পর এক রেকর্ডের পর যেন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের সনদই তার ঝুলিতে ওঠা বাকি ছিল!

এদিকে, মেসির বিদায়ী ম্যাচটি হয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের মাঠ এস্তাদিও মনুমেন্তালে। ম্যাচ শুরুর আগে এই মহাতারকা হাতে ক্লাবটির সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দিয়েছেন রিভারপ্লেটের সভাপতি স্তেফানো দি কার্লো। এ ছাড়া ঐতিহ্যবাহী ক্লাবটির পক্ষ থেকে মেসিকে একটি স্মারক এবং তার নাম লেখা রিভারপ্লেটের একটি জার্সিও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

1

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

2

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

3

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

4

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

5

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

6

বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

7

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

8

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

9

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

10

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

11

আজারবাইজান-জর্জিয়ায় ইরানি ফ্লাইট চলাচল বন্ধ

12

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

13

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

14

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

15

একসঙ্গে তেজসে উড়লেন ভারত-জাপানের দুই বিমানপ্রধান

16

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

17

৬ মাসের আরহামকে বাঁচাতে লিভার দিতে প্রস্তুত মা, চিকিৎসায় প্র

18

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

19

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

20