Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

হিমবাহ ধসে আকস্মিক বন্যায় স্মরণকালের ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে নেপাল। কাদা-পাথর-জঞ্জালের স্তূপ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে মরদেহ। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হিমালয়ের দেশটি। এর মধ্যেই খবর, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

জানা গেছে, বিসিবিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস। 

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফীস বলেন, 'নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।'

'যদি সবকিছু ঠিকঠাক মতো মেলে, কারণ আমরা জানি যে আমাদের এফটিপিটা খুবই প্যাকড। এরপরও আমরা এই সাইকেলের (চক্র) মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক মতো হয়, আশা করি এই সিরিজটা আমাদের হতে পারে।'

কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে নাফীস বললেন, 'সাইকেলটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই অনুরোধও আছে। তো এটা আমরা ইতিবাচকভাবেই দেখছি। যখন এটা বলার মতো পর্যায়ে যাবে বা আমরা একটা পজিশনে আসতে পারব যেখানে আমরা বলতে পারব যে হচ্ছে বা হচ্ছে না, তখন আমরা জানিয়ে দিতে পারব। এতটুকু নিশ্চিত করতে পারি যে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ হয়েছে।'

নেপালের সঙ্গে সিরিজের যে কথা হচ্ছে, এটির সঙ্গে সাম্প্রতিক বন্যার কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্নের জবাবে নাফীস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসলে এই ব্যাপারটা জানি না। যেহেতু ক্রীড়ামন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে নেপাল সরকারের একটা যোগাযোগ হয়েছে, এটা ওপরের মহলে হয়ে থাকতে পারে। আমাদের সাথে যে কমিউনিকেশনটা হয়েছে এটার মধ্যে আসলে এই ফ্লাড ইস্যুটা আসেনি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

1

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

2

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

3

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

4

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

5

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

6

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

7

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

8

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

9

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

10

স্পর্শিয়া এবার ‘লালপরী’

11

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

13

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

14

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

15

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

16

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

17

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

18

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

19

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

20